আগামী সপ্তাহে iQOO এবং Infinix ভারতে তাদের নতুন কিছু স্মার্টফোন লঞ্চ করতে চলেছে৷ এই স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে iQOO 11 সিরিজ, iQOO Neo 7 SE এবং Infinix Hot 20 5G স্মার্টফোন। অর্থাৎ আগামী সপ্তাহে দুটি কোম্পানি তাদের আপার মিড রেঞ্জ এবং একটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। পাশাপাশি ভারতে বাজেট স্মার্টফোন লঞ্চ করবে Infinix। যদিও এই ফোনটি ইতিমধ্যে বেশ কিছু মার্কেটে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনগুলির মধ্যে একটি 5G সাপোর্ট করবে। এই পোস্টে আপনাদের এই স্মার্টফোন গুলির সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: MIUI 14, Watch S2 এবং Buds 4 TWS এর সাথে 1 ডিসেম্বর লঞ্চ হবে Xiaomi 13 সিরিজ! জেনে নিন বিস্তারিত
আসন্ন স্মার্টফোনের তালিকা
Infinix Hot 20 সিরিজ
- Infinix Hot 20 5G
- Infinix Hot 20 20 Play
iQOO 11 সিরিজ
- iQOO 11
- iQOO 11 Pro
iQOO Neo 7 SE
এই সপ্তাহে দুটি কোম্পানি iQOO এবং Infinix তাদের 5টি স্মার্টফোন গুলি লঞ্চ করবে। এগুলোর মধ্যে থাকবে ফ্ল্যাগশিপ, মিড রেঞ্জ এবং বাজেট সেগমেন্টের স্মার্টফোন।
Infinix Hot 20 সিরিজ
Infinix Hot 20 সিরিজ ভারতে 1লা ডিসেম্বর 2022-এ লঞ্চ হওয়ার কথা রয়েছে। মনে করা হচ্ছে যে কোম্পানি এই সিরিজের দুটি স্মার্টফোন, Infinix Hot 20 5G এবং Infinix Hot 20 Play লঞ্চ করতে পারে। Infinix Hot 20 5G স্মার্টফোনে 6.6-ইঞ্চি FHD + 120Hz ডিসপ্লে (LCD), MediaTek Dimensity 810 প্রসেসর, 50MP প্রাইমারি ক্যামেরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5000mAh ব্যাটারি এবং 18W চার্জিং সাপোর্ট থাকতে পারে। নাম থেকে বোঝা যাচ্ছে যে এতে 5G কানেক্টিভিটি দেওয়া যেতে পারে। অন্যদিকে Infinix Hot 20 Play স্মার্টফোনে 6.82-ইঞ্চি HD+90Hz ডিসপ্লে, MediaTek Helio G37 প্রসেসর, 13MP প্রাইমারি ক্যামেরা, রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 6,000mAh ব্যাটারি এবং 18W চার্জিং সাপোর্ট সহ পেশ করা হতে পারে । আরও পড়ুন: 5000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ OnePlus এর এই ফোনে পাবেন দারুণ অফার, জেনে নিন ডিটেইলস
iQOO 11 সিরিজ
iQOO 11 সিরিজটি 2 ডিসেম্বর চীন এবং মালয়েশিয়ায় লঞ্চ হতে চলেছে। লিক রিপোর্ট অনুযায়ী iQOO 11 সিরিজের দুটি স্মার্টফোন- iQOO 11 এবং iQOO 11 Pro লঞ্চ হতে পারে। এই আসন্ন স্মার্টফোনগুলি Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর সহ দেওয়া যেতে পারে। Pro মডেল সম্পর্কে বলা হচ্ছে যে এটি একটি কার্ভ ডিসপ্লে এবং একটি ভাল ক্যামেরা সহ পেশ করা হবে।স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে একটি 6.78-ইঞ্চি QHD + 144Hz AMOLED ডিসপ্লে, 50MP প্রাইমারি ক্যামেরা, 13MP ফ্রন্ট ক্যামেরা, LPDDR5x RAM, UFS 4.0 স্টোরেজ, 5,000mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জ সাপোর্ট দেখা যেতে পারে।
iQOO Neo 7 SE
iQOO Neo 7 SE স্মার্টফোনটি 2 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে। এই ফোনটি চীনে iQOO 11 সিরিজের সাথে লঞ্চ হবে। iQOO Neo 7 SE হল একটি আপার মিড রেঞ্জের স্মার্টফোন যা ফ্ল্যাগশিপ কিলার ফিচার এবং স্পেসিফিকেশন সহ লঞ্চ হবে। আসন্ন ফোন সম্পর্কে খবর আছে যে এই ফোনে 6.78-ইঞ্চি FHD + 120Hz AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 8200 SoC, 5,000mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং, 64MP প্রাইমারি ক্যামেরা, 16MP সেলফি ক্যামেরা সহ পেশ করা হতে পারে। আরও পড়ুন: আধার কার্ডে সহজেই আপডেট করুন মোবাইল নম্বর, জেনে নিন পদ্ধতি
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












