1 ডিসেম্বর লঞ্চ হতে চলেছিল Xiaomi 13 সিরিজ, যার অধীনে Xiaomi 13 5G এবং Xiaomi 13 Pro স্মার্টফোন দুটি লঞ্চ হত। অন্যদিকে, iQOO 11 সিরিজ আগামীকাল অর্থাৎ 2 ডিসেম্বর মার্কেটে লঞ্চ হওয়ার কথা ছিল, যার অধীনে iQOO 11 5G এবং iQOO 11 Pro 5G ফোনের পাশাপাশি iQOO Neo 7 SE স্মার্টফোনও লঞ্চ হত। কিন্তু এখন এই দুটি স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল করা হয়েছে। Xiaomi 13 5G, Xiaomi 13 Pro, IQoo 11 5G, IQoo 11 Pro এবং IQOO Neo 7 SE এর লঞ্চ বাতিল করা হয়েছে। এই ফোনগুলি পরবর্তী সময়ে মার্কেটে আসবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: OnePlus কে টক্কর দিতে প্রস্তুত Samsung! দুর্দান্ত স্পেসিফিকেশন সহ মার্কেটে আনছে নতুন Galaxy M54 5G স্মার্টফোন
কেন বাতিল হল Xiaomi 13 এবং IQOO 11 এর লঞ্চ ইভেন্ট?
আজ Xiaomi 13 সিরিজ এবং আগামীকাল iQOO 11 সিরিজ লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু এখন Xiaomi এবং iQOO উভয় কোম্পানিই তাদের লঞ্চ ইভেন্ট বাতিল করেছে।আসলে চীনের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াং জেমিন,যিনি চীনের প্রাক্তন প্রধানমন্ত্রীও ছিলেন তিনি মারা গেছেন। চীনের নাগরিকদের কাছে একটি জাতীয় শোক এবং সেই কারণে Xiaomi এবং iQOO উভয় কোম্পানিই তাদের লঞ্চ ইভেন্ট বাতিল করেছে।
iQOO Neo 7 SE স্মার্টফোনের স্পেসিফিকেশন
বিভিন্ন লিক রিপোর্ট অনুযায়ী iQOO Neo 7 SE স্মার্টফোনটি 12GB RAM মেমরিতে লঞ্চ করা হবে এবং এই ফোনে 512GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। এই মোবাইল ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টও মার্কেটে লঞ্চ করা যেতে পারে। কোম্পানি এই ফোনে MediaTek Dimensity 8200 চিপসেট দিয়েছে। আরও পড়ুন: লো বাজেট 5G ফোনের তালিকায় শীঘ্রই যুক্ত হবে Vivo Y35 5G স্মার্টফোনের নাম, জেনে নিন স্পেসিফিকেশন
iQOO Neo 7 SE স্মার্টফোনটি AMOLED ডিসপ্লে সহ পেশ করা হবে। এর স্ক্রিন সাইজ হবে 6.78 ইঞ্চি। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50-মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Neo 7 SE স্মার্টফোনে, 5000 mAh ব্যাটারি থাকবে, যা 120 W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Xiaomi 13 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন
Xiaomi 13 Pro ফোনটি 2K রেজোলিউশন এবং একটি বড় 6.7-ইঞ্চি LTPO ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে, যা 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। Xiaomi 13 Pro 5G ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেটে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনটিতে 12GB পর্যন্ত RAM মেমরি এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেখা যাবে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Samsung এর একটি লো বাজেট 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
Xiaomi 13 Pro 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেখা যাবে, যেখানে সমস্ত ক্যামেরা সেন্সর 50 মেগাপিক্সেল দেওয়া হয়েছে বলে প্রকাশ করা হয়েছে। লিক রিপোর্ট অনুসারে, Xiaomi 13 Pro স্মার্টফোনটি 50MP Sony IMX989 1-ইঞ্চি সেন্সর + 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা + 50MP টেলিফটো ক্যামেরা সাপোর্ট করবে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে 32 মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 4,800 mAh ব্যাটারি দেখা যাবে যা 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












