ভারতে লঞ্চ হল 50MP Camera সহ সস্তা 5G স্মার্টফোন, দাম মাত্র 11হাজার টাকা

Infinix গত 1 ডিসেম্বর ভারতের বাজারে তাদের নতুন প্রোডাক্ট হিসাবে একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Infinix Hot 20 5G এবং Infinix Hot 20 Play লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোনই কম দামে সুন্দর স্পেসিফিকেশন সহ পেশ করা হয়েছে। এই পোস্টে Infinix Hot 20 5G ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে স্লচনা করা হল। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Motorola এর শক্তিশালী স্মার্টফোন Moto X40, পাবেন দুর্দান্ত স্পেসিফিকেশন 

Infinix Hot 20 5G এর দাম

ভারতে Infinix Hot 20 5G ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনে 4GB RAM এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। Infinix Hot 20 5G ফোনটি ভারতের বাজারে 11,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই নতুন ফোনটি দেশে Blaster Green, Racing Black এবং Space Blue কালার ভেরিয়েন্টে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে।

Infinix Hot 20 5G এর স্পেসিফিকেশন

Infinix Hot 20 5G ফোনটি 2408 x 1080 পিক্সেল রেজলিউশন যুক্ত 6.6 ইঞ্চির FHD+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশরেট ও 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ডিসপ্লের নাম রাখা হয়েছে হাইপারভিশন গেমিং প্রো ডিসপ্লে। আরও পড়ুন: কীভাবে ব্যবহার করবেন ডিজিটাল মুদ্রা? জানুন সম্পূর্ণ ডিটেইল

Infinix Hot 20 5G ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমযুক্ত এক্সওএস 10.6 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসর যুক্ত এবং 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 810 চিপসেটে রান করে। এই চিপসেট 12 ব্যান্ড 5G সাপোর্ট করে যা ভারতে পারফেক্ট 5G কানেক্টিভিটির দিতে সক্ষম। এই ফোনটি 4GB Internal RAM এর সঙ্গে 3GB Extended RAM সাপোর্ট করে যার ফলে এই ফোনে মোট 7GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ফটোগ্রাফির জন্য Infinix Hot 20 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Infinix Hot 20 5G তে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে। আরও পড়ুন: এইভাবে অনলাইন এবং টিভিতে দেখতে পাবেন ভারত বনাম বাংলাদেশ ODI লাইভ স্ট্রিমিং

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here