Motorola-এর আসন্ন স্মার্টফোন Moto G13-এর নতুন ডিটেইলস সামনে এসেছে। লেটেস্ট আপডেট অনুযায়ী Motorola Moto G13 স্মার্টফোনটি ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS-এ তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে দেখা গেছে Motorola Moto G13 খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। Moto G13 একটি লো বাজেটের 5G স্মার্টফোন হবে এবং Motorola Moto G13 এর স্পেসিফিকেশন বিভিন্ন সার্টিফিকেশন সাইট এবং লিকে প্রকাশ করা হয়েছে। এই পোস্টে আপনাদের এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: জেনে নিন MNP এর দ্রুত উপায়, বাড়ি বসে পেয়ে যাবেন নতুন সিম
Moto G13 5G ফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে মডেল নম্বর XT2331-2 সহ সার্টিফাইড হয়েছে। BIS ছাড়াও, এই স্মার্টফোনটিকে থাইল্যান্ডের NBTC এবং আমেরিকার FCC দ্বারাও সার্টিফাইড করা হয়েছে যেখানে এই ফোনের বিভিন্ন ফিচার সামনে এসেছে। BIS তালিকায় এটাও স্পষ্ট করা হয়েছে যে Motorola শীঘ্রই ভারতের মার্কেটে তাদের লো বাজেট 5G ফোন লঞ্চ করবে। আশা করা হচ্ছে Moto G13 ফোনটি 2023 সালে ভারতে লঞ্চ করা হবে।
Motorola Moto G13 5G এর স্পেসিফিকেশন (লিক)
লিক হওয়া রিপোর্ট এবং সার্টিফিকেশন অনুসারে Motorola Moto G13 ফোনটি একটি 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটি 2.2GHz ক্লক স্পিড সহ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত বলে জানা গেছে। তবে Moto G13 5G ফোনে কী চিপসেট থাকবে, সেটা এখনও স্পষ্ট নয়। আরও পড়ুন: Free Fire এর থেকে কতটা আলাদা Sigma Battle Royale? জেনে নিন ডিটেইলস
লিক রিপোর্ট অনুযায়ী Moto G13 5G মোবাইল ফোনটি 12GB RAM মেমরিতে লঞ্চ হবে এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে। এটি ফোনের সবচেয়ে বড় ভেরিয়েন্ট হতে পারে। Moto G13 5G ফোনের বেস ভেরিয়েন্টে 4GB RAM মেমরি দেওয়ার কথাও সার্টিফিকেশনে সামনে এসেছে, যার সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া যেতে পারে। Moto G13 5G ফোনটি বিভিন্ন দেশে বিভিন্ন RAM এবং স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে।
Moto G13 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে যার মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G13 5G ফোনে 5,000mAh থাকবে বলে জানা গেছে। Moto G13 5G এর পাশাপাশি Moto G13 4G ফোনটিও মার্কেটে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। আরও পড়ুন: ইলেকট্রিক স্কুটারে বাঁচান হাজার হাজার টাকা! এই কোম্পানিগুলি নিয়ে এসেছে কিছু দুর্দান্ত স্কিম
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











