Xiaomi 13 সিরিজ চীনে লঞ্চ হয়ে গেছে। এই সিরিজের দুটি স্মার্টফোন Xiaomi 13 এবং Xiaomi 13 Pro মার্কেটে পেশ করা হয়েছে। Xiaomi-এর এই লেটেস্ট স্মার্টফোন সিরিজটি গত বছর লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ Xiaomi 12 এবং 12 Pro-এর আপগ্রেড ভার্সন। Xiaomi 13 এবং 13 Pro উভয় স্মার্টফোনই Qualcomm-এর লেটেস্ট এবং শক্তিশালী Snapdragon 8 Gen 2 প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ফাস্ট চার্জিং টেকনোলজি সহ পেশ করা হয়েছে। Xiaomi তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি Redmi Buds 4 earbuds, Watch S1 Pro ওয়াচ এবং লেটেস্ট ইউজার ইন্টারফেস MIUI 14 লঞ্চ করেছে। এই পোস্টে আপনাদের Xiaomi 13 এর লেটেস্ট স্মার্টফোন সিরিজ সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: এই সপ্তাহে OTT-তে স্ট্রীম হবে Kantara (হিন্দি), Doctor G এবং CAT সহ এই সিনেমা এবং ওয়েব সিরিজ গুলি, দেখে নিন তালিকা
Xiaomi 13 এবং 13 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন
Xiaomi 13
Xiaomi 13 স্মার্টফোনটিতে একটি 6.36-ইঞ্চি OLED ডিসপ্লে (2400×1800), 120Hz রিফ্রেশরেট, পাঞ্চ হোল কাটআউট, HDR10+ এবং 1900 নিটস ব্রাইটনেস রয়েছে। Xiaomi-এর এই দুটি ফোনই Qualcomm Snapdragon 8 Gen 2 SoC এবং Adreno GPU, 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই Xiaomi ফোন দুটিই Android 13-এর উপর ভিত্তি করে লেটেস্ট MIUI 14 এ রান করে।
কানেক্টিভিটির জন্য এই ফোনটি 5G, 4G LTE, Wi-Fi 6, ব্লুটুথ 5.3, GPS, NFC এবং USB Type-C পোর্টের সাথে পেশ করা হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি দেওয়া হয়েছে। এই ফোনটিতে 4500mAh ব্যাটারি, 67W ওয়্যার চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W ওয়্যারলেস রিভার্স চার্জিংয়ের সাপোর্ট রয়েছে।
Xiaomi এবং Leica যৌথভাবে Xiaomi 13 সিরিজের ক্যামেরা সেটআপের জন্য পার্টনারশিপ করেছে। এই ফোনের ভ্যানিলা মডেলটিতে একটি Leica ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যেখানে একটি 50MP Sony IMX800 প্রাইমারি ক্যামেরা, একটি 10MP টেলিফটো লেন্স এবং একটি 12MP আল্ট্রা-ওয়াইড সেন্সর রয়েছে৷ এই ফোনটিতে একটি 32MP সেলফি ক্যামেরা রয়েছে। আরও পড়ুন: সিনেমাহলে কোন সিনেমাগুলি চলছে, দেখে নিন সম্পূর্ণ তালিকা
Xiaomi 13 Pro
Xiaomi 13 Pro স্মার্টফোনে একটি 6.73-ইঞ্চি 2K OLED ডিসপ্লে রয়েছে (3200×1440), যার রিফ্রেশরেট 120Hz, এবং এই ফোনে HDR10+ এর সাপোর্ট রয়েছে। এই ফোনে Adreno GPU সহ Qualcomm Snapdragon 8 Gen 2 SoC, 12GB পর্যন্ত RAM এবং 512GB স্টোরেজ রয়েছে। এই Xiaomi ফোনটি Android 13 ভিত্তিক MIUI 14-এ চলে। Xiaomi 13 Pro স্মার্টফোনে একটি 4,820mAh ব্যাটারি রয়েছে যা 120W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট সহ পেশ করা হয়েছে।
কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে একটি 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.3, GPS, NFC এবং USB Type-C পোর্ট রয়েছে। এই ফোনটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এর সাথে এই ফোনটিতে Hi-Res audio, X-axis লিনিয়ার মোটর এবং হিট ডিসপেনসার সহ কার্ভড চেম্বার রয়েছে।
Xiaomi 13 Pro স্মার্টফোনে Leica ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP টেলিফটো লেন্স রয়েছে। এই ফোনে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আরও পড়ুন: BSNL ইউজারদের জন্য সুখবর, 13 মাসের ভ্যালিডিটি সহ BSNL-এর এই প্ল্যানে পাবেন 790GB ডেটা এবং আরও প্রচুর সুবিধা
Xiaomi 13 এবং Xiaomi 13 Pro স্মার্টফোনের দাম
8GB RAM এবং 128GB স্টোরেজ সহ Xiaomi 13 স্মার্টফোনের বেস ভেরিয়েন্টটির দাম CNY 3999, ভারতীয় মূল্যে প্রায় 47,300 টাকার কাছাকাছি। এছাড়াও এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 256GB স্টোরেজ, এবং 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে CNY 4299 (আনুমানিক 51,000 টাকা), CNY 4599 (প্রায় 55,000 টাকা), এবং CNY 9499 টাকা (প্রায় 50,200 টাকা)। এই ফোনটি ব্ল্যাক, হোয়াইট, ওয়াইল্ডারনেস গ্রিন এবং ফার মাউন্টেন ব্লু কালার অপশনে পেশ করা হয়েছে।
Xiaomi 13 Pro স্মার্টফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 4999 (প্রায় 59,200 টাকা)। এছাড়াও এই ফোনের অন্যান্য ভেরিয়েন্ট 8GB+256GB, 12GB+256GB, এবং 12GB+512GB অর্থাৎ যথাক্রমে CNY 5399 (প্রায় 64,000 টাকা), CNY 5799 (প্রায় 68,700 টাকা), CNY 6299 (প্রায় 74,60 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।
Xiaomi 13 এবং 13 Pro স্মার্টফোনের প্রি-অর্ডার চীনে শুরু হয়েছে। 14 ডিসেম্বর থেকে এই দুটি ফোনের সেল শুরু হবে। আরও পড়ুন: Google Play Store থেকে Sigma Battle Royale গেমটি ডাউনলোড করা যাবে কি? জেনে নিন আসল সত্যি
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









