50MP ট্রিপল রেয়ার ক্যামেরা, 60MP সেলফি ক্যামেরা এবং Snapdragon 8 Gen 2 প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Moto X40

মোটোরোলা চিনে Moto X40 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি কোম্পানির X সিরিজের লেটেস্ট স্মার্টফোন হিসাবে পেশ করা হয়েছে। কোম্পানির এই ফোনটি Qualcomm এর Snapdragon 8 Gen 2 SoC, 12GB পর্যন্ত LPDDR5x RAM এবং 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজের সঙ্গে বাজারে আনা হয়েছে। এতে 165Hz রিফ্রেশরেট যুক্ত 6.7-ইঞ্চির FHD+ কার্ভ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনকে IP68 রেটিং দেওয়া হয়েছে। Motorola এর এই ফোনটি Android 13 বেসড MyUI 5.0 তে কাজ করে। আরও পড়ুন: মুক্তি পেয়েছে Bhuvan Bam এর নতুন ওয়েব সিরিজ Taaza Khabar এর ট্রেলার, জেনে নিন কবে এবং কোথায় স্ট্রিম হবে 

Moto X40 এর দাম ও সেল

লেটেস্ট Moto X40 ফোনটি লেনোভোর চায়না স্টোর থেকে প্রিবুক করা যায়। এই ফোনের বেস ভেরিয়েন্টে 8GB + 128GB এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে CNY 3,399 (প্রায় 40,350 টাকা)। Moto X40 এর দ্বিতীয় ভেরিয়েন্ট 8GB + 256GB সহ CNY 3,699 (প্রায় 44,000 টাকা) এবং তৃতীয় ভেরিয়েন্ট 12GB + 256GB সহ CNY 3,999 (প্রায় 47,500 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনটির সবচেয়ে বড় ভেরিয়েন্টটিতে 12GB RAM + 512GB দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে CNY 4,299 (প্রায় 51,000 টাকা)। কোম্পানির এই ফোনটি স্মোকি ব্ল্যাক এবং টর্মালিন ব্লু কালারে পেশ করা হয়েছে। আগামী 22 ডিসেম্বর থেকে এই ফোনটি সেল করা হবে।

Moto X40 এর স্পেসিফিকেশন

Moto X40 ফোনটিতে 165Hz রিফ্রেশরেট যুক্ত 6.7-ইঞ্চির FHD+ কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে যা HDR10+ সাপোর্ট করে। এই লেটেস্ট ফোনটি Android 13 বেসড MyUI 5.0 তে কাজ করে। এছাড়া Moto X40 তে Snapdragon 8 Gen 2 SoC দেওয়া হয়েছে। এতে 12GB পর্যন্ত LPPDR5x RAM এবং 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ যোগ করা হয়েছে। আরও পড়ুন: Jio-Airtel কে সহজেই হারিয়ে দেবে BSNL এর এই প্ল্যান, 12 মাসের ভ্যালিডিটি ছাড়াও পাবেন 600GB ডেটা 

Moto X40 ফোনটি একটি ডুয়েল SIM 5G স্মার্টফোন যা Wi-Fi 6E এবং Bluetooth v5.3 সাপোর্ট করে। এনার্জি কনজাম্পশনের জন্য এতে MAXE টেকনোলজি ব্যাবহার করা হয়েছে। এই ফোনে 11-লেয়ার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য Moto X40 তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন পাওয়া যায়। এছাড়াও এই সেটআপে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 60MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে 125W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি মাত্র 7 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হতে সক্ষম। এছাড়াও Moto X40 ফোনটি 15W ওয়্যারলেস চার্জিং এবং 15W রিভার্স চার্জিং সাপোর্ট করে। আরও পড়ুন: শুরু হয়ে গেছে Xiaomi এর Sale Out স্কিম, Redmi এবং Mi এর স্মার্ট টিভিতে পাবেন প্রচুর ডিসকাউন্ট  

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here