মাত্র 9 হাজারে পাওয়া যাচ্ছে 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 11GB RAM-এর ক্ষমতাসম্পন্ন স্মার্টফোন TECNO POVA 3, দেখে নিন দাম

টেক ব্র্যান্ড টেকনো কয়েক মাস আগে ভারতের বাজারে তাদের লো বাজেট TECNO POVA 3 লঞ্চ করেছিল। 50MP Triple rear camera, 7000mAh ব্যাটারি, MediaTek Helio G88 চিপসেট এবং memory fusion technology সহ এই ফোনটি মাত্র 11,999 টাকা দামে বাজারে পেশ করা হয়েছিল। তবে এবার কম্পানি তাদের ফ্যানদের খুশি করে এই ফোনটির দাম সরাসরি 2,000 টাকা কমিয়ে দিয়েছে। প্রাইস কাটের পর ফোনটির দাম হয়ে গেছে মাত্র 9,999 টাকা। আরও পড়ুন: 5 জানুয়ারি ভারতে লঞ্চ হবে Redmi Note 12 Pro 5G এবং Note 12 Pro+ 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন 

TECNO POVA 3 এর দাম

2 হাজার টাকা প্রাইস কাটের পর TECNO POVA 3 এর দাম এখন কমে 9,999 টাকা হয়ে গেছে। জানিয়ে রাখি এটি ফোনটির 4GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম। ইতিমধ্যে শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে এই ফোনটি নতুন দামে সেল করা হচ্ছে। এই ফোনটি Tech Silver, Eco Black এবং Electric Blue কালারে সেল করা হয়। জানিয়ে রাখি বর্তমান বাজারে মাত্র 10 হাজার টাকার বাজেটে এটি একটি বেস্ট স্মার্টফোন।

TECNO Pova 3 এর স্পেসিফিকেশন

  • 7GB memory fusion technology
  • 50MP Triple rear camera
  • MediaTek Helio G88 চিপসেট
  • 33W flash charger
  • 7,000mAh battery

Tecno Pova 3 স্মার্টফোনটিতে 1080 x 2460 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে রয়েছে যা 90Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই ফোনে RAM Fusion টেকনোলজি যোগ করা হয়েছে যার সাহায্যে ফোনের 4GB Internal RAM এর সঙ্গে 7GB Extra RAM যোগ করা যায়। অর্থাৎ হেভি পারফরমেন্সের সময় এতে মোট 11GB RAM উপভোগ করা যায়। আরও পড়ুন: ভারতে কি শীঘ্রই ফিরে আসবে BGMI? বিস্তারিত জেনে নিন কোম্পানির প্ল্যানিং 

ফটোগ্রাফির জন্য Tecno Pova 3 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং দুটি 2MP এর ক্যামেরা সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য় ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে ডুয়েল LED Flash যোগ করা হয়েছে।

সিকিউরিটির জন্য Tecno Pova 3 স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেডেড পাওয়ার বাটন এবং ফেস আনলক ফিচার রয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আরও পড়ুন: TVF Pitchers Season 2: 7 বছর পর ফিরে আসছে এই ওয়েব সিরিজ, জেনে নিন রিলিজ ডেট

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here