ভারতীয় ইলেকট্রিক মার্কেটে আলোড়ন সৃষ্টি করে Hyundai তাদের নতুন ইলেকট্রিক গাড়ি Hyundai IONIQ 5 লঞ্চ করেছে। মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়াতে একটি ইভেন্টের আয়োজন করে এই ইলেকট্রিক গাড়িটি পেশ করেছে কোম্পানি। ভারতে এই ই-কারের বুকিংও শুরু হয়ে গেছে, যার জন্য গ্রাহকদের 1 লাখ টাকা দিতে হবে। এই ইলেকট্রিক গাড়িটির বুকিং 21 ডিসেম্বর 2022 থেকে শুরু হয়েছে। তবে এর লঞ্চ ডেট এবং দাম সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। আরও পড়ুন: অবসান হতে চলেছে Mirzapur Season 3 রিলিজের অপেক্ষার, সামনে এল বড় তথ্য
পাবেন হাই লেভেলের ফিচার
Hyundai IONIQ 5 গাড়িটি E-GMP (ইলেকট্রিক গ্লোবাল মডিউলার প্ল্যাটফর্ম) তে তৈরি করা হয়েছে। Hyundai IONIQ 5-এ 21টি Hyundai SmartSense (Level 2 ADAS) দেওয়া হয়েছে।
সুরক্ষার সম্পূর্ণ বন্দোবস্ত থাকবে
Hyundai Ioniq 5 এর দৈর্ঘ্য হবে 4,635 mm, প্রস্থ 1,890 mm এবং উচ্চতা 1,625 mm হবে। মডেলটির হুইলবেস 3,000 mm। এই মডেলটি তিনটি রঙের কালার অপশনে সেল হবে – ম্যাট গ্র্যাভিটি গোল্ড, অপটিক হোয়াইট এবং মিডনাইট ব্ল্যাক পার্ল। এছাড়াও সিকিউরিটির দিক থেকে Hyundai Ioniq 5 এ ছয়টি এয়ারব্যাগ, EBD, VESS, EPB, MCB সহ ABS এবং চারটি ডিস্ক ব্রেক থাকবে। আরও পড়ুন: এই দিনে ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus 11 5G স্মার্টফোন, কোম্পানির তরফে অফিসিয়ালি জানানো হয়েছে লঞ্চ ডিটেইলস
Bookings open for #HyundaiIONIQ5 which is all set to #Poweryourworld. The 2022 WCOTY is going to redefine the sustainable future of Evs.
Book Now- https://t.co/zDzwMTtYMA
Explore here- https://t.co/iWdacNCH4b
Experience in 3D- https://t.co/mGmqLZb69R#HyundaiIndia #ILoveHyundai pic.twitter.com/hmD8mblPTP— Hyundai India (@HyundaiIndia) December 21, 2022
Hyundai Ioniq 5 এ ‘প্যারামেট্রিক পিক্সেল’ এলইডি হেডল্যাম্প,ইন্টিগ্রেটেড স্কিড প্লেট, অ্যাকটিভ এয়ার ফ্ল্যাপ (AAF), 20-ইঞ্চি ডুয়াল-টোন অ্যালয় হুইল, ফ্লাশ-ফিটিং ডোর হ্যান্ডেল, LED টেললাইট, হাঙ্গর-ফিন অ্যান্টেনা, ইন্টিগ্রেটেড স্পয়লার এবং রেকড রিয়ার উইন্ডশিল্ড সহ ফ্রন্টে এবং ব্যাকে বাম্পার থাকবে।
মাত্র 18 মিনিটে হয়ে যাবে 80 শতাংশ চার্জ
Hyundai Ioniq 5 এ একটি 72.6kWh ব্যাটারি প্যাক থাকবে যা 214bhp পাওয়ার আউটপুট এবং 350Nm টর্ক জেনারেট করে। রিপোর্ট অনুযায়ী, এই গাড়িটি সিঙ্গেল চার্জে 631 কিলোমিটারের ARAI- সার্টিফিকেশন রেঞ্জ প্রদান করবে। এছাড়াও গ্রাহকরা কোম্পানির 350kw ডিসি চার্জার ব্যবহার করে মাত্র 18 মিনিটে 10-80 শতাংশ ফাস্ট চার্জ এর সুবিধা পাবে। আরও পড়ুন: 5 জানুয়ারি ভারতে লঞ্চ হবে Redmi Note 12 5G স্মার্টফোন, জেনে নিন দাম
থাকবে বড় স্ক্রিন
Hyundai Ioniq 5-এ দুটি 12.3-ইঞ্চি স্ক্রিন রয়েছে। অন্যান্য ফিচারগুলির মধ্যে এই গাড়িতে একটি আট-স্পীকার মিউজিক সিস্টেম, ব্লুলিংক কানেক্ট কার ফিচার, একটি পাওয়ার টেলগেট, হিটেড ফ্রন্ট সিট, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল এবং ওয়্যারলেস চার্জিং রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









