Highlights
- 6GB RAM + 5GB RAM সহ ভারতে লঞ্চ হল Infinix Hot 20 5G স্মার্টফোন।
- এই 5G ফোনটির প্রারম্ভিক মূল্য 11,999 টাকা।
- এই Infinix মোবাইলটি 12 5G ব্যান্ড সাপোর্ট করে।
- 5 GB Extended র্যামের কারণে এই ফোনটি 11 GB র্যামে পারফর্ম করতে পারে।
Infinix গত মাসে ভারতীয় মার্কেটে তাদের লো বাজেট স্মার্টফোন Infinix Hot 20 5G লঞ্চ করেছিল। এই লো বাজেট 5G ফোনটি 11,999 টাকা দামে মার্কেটে পেশ করা হয়েছিল যা 4GB RAM + 64GB স্টোরেজ সাপোর্ট করে। এবার এই মোবাইলটিকে আরও এডভান্স করে, কোম্পানি ভারতে তাদের 6GB RAM + 128GB স্টোরেজ সহ একটি নতুন Infinix Hot 20 5G ফোন লঞ্চ করেছে। আরও পড়ুন: Amazon Great Republic Day Sale : দেখে নিন সেলের বেস্ট স্মার্ট টিভি ডিলের তালিকা, পাওয়া যাবে দারুণ অফার
Infinix Hot 20 5G স্মার্টফোনের দাম
Infinix Hot 20 5G ফোনের নতুন মডেলটি 6GB RAM মেমরি এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ভেরিয়েন্টটি ভারতে 13,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এর আগে কোম্পানি তাদের 4GB র্যাম এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করেছিল, যার দাম 11,999 টাকা। Infinix Hot 20 5G ফোনের উভয় ভেরিয়েন্টই Blaster Green, Racing Black এবং Space Blue কালার অপশনে শপিং সাইট Flipkart এ সেলের জন্য উপলব্ধ।
Infinix Hot 20 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন
- 6.6 FHD+ 120Hz ডিসপ্লে
- 6GB RAM + 128GB ROM
- MediaTek Dimensity 810 SoC 50MP
- ডুয়াল রেয়ার ক্যামেরা
- 18W 5,000mAh ব্যাটারি
এই লো বাজেট 5G infinix ফোনটি 2408 x1080 পিক্সেল রেজলিউশন সহ 6.6-ইঞ্চি Full HD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিন IPS এলসিডি প্যানেলে তৈরি যা 120Hz রিফ্রেশরেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। কোম্পানি তাদের এই ফোনের ডিসপ্লের নাম দিয়েছে হাইপারভিশন গেমিং প্রো ডিসপ্লে। আরও পড়ুন: Farzi ওয়েব সিরিজের ট্রেলার আউট, 10 ফেব্রুয়ারি এই OTT প্ল্যাটফর্মে রিলিজ হবে Shahid Kapoor অভিনীত এই ওয়েবসিরিজটি
Infinix Hot 20 5G Android 12 বেসড XOS 10.6-এ রান করে যেখানে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 810 octa-core প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে উপস্থিত 12 5G ব্যান্ডগুলি এই ফোনের একটি বিশেষত্ব। এই স্মার্টফোনটি 5GB extened র্যাম ফিচার সাপোর্ট করে। এছাড়াও Hot 20 5G ফোনটি 11GB RAM এ পারফর্ম করতে পারে।
ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যার মধ্যেএকটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি AI লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই Infinix মোবাইলে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Hot 20 5G ফোনে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Honor MagicBook X14, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












