Highlights
- বিদেশে লঞ্চ করা হয়েছে HyperScrambler 2 e-bike।
- এই বাইকের দাম রাখা হয়েছে $3,499 (প্রায় 2,84,599 টাকা)।
- মাত্র 150 ইউনিট তৈরি করা হবে HyperScrambler 2 e-bike।
Juiced Bikes বাজারে নতুন HyperScrambler 2 electric bike লঞ্চ করেছে। এই ইলেকট্রিক বাইকটি বিদেশের মার্কেটে পেশ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই গাড়িটি একবার চার্জ করলে 100KM পর্যন্ত চালানো যায়। এই গাড়ির টপ স্পীড 35mph। কোম্পানি এই ইলেকট্রিক বাইকটি হাই পারফরমেন্স এবং স্টাইলিশ লুকসহ পেশ করেছে। নিচে এই গাড়ির দাম এবং ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: এবার হবে বিনোদনের বিস্ফোরণ! রিলিজ হচ্ছে Mission Majnu, Chhatriwali সহ এই ফিল্ম এবং সিরিজগুলি
Electric Bike এর দাম
ফাউন্ডার এডিশন HyperScrambler 2 ইলেকট্রিক বাইকের দাম $3,499 এবং আজ অর্থাৎ 19 জানুয়ারি থেকে এই Juiced Bikes এর অর্ডার শুরু হয়ে যাবে। কোম্পানি জানিয়েই দিয়েছে খুব অল্প সংখ্যায় এই বাইক তৈরি করা হবে। কোম্পানি মাত্র 150 ইউনিট HyperScrambler 2 বাজারে আনতে চলেছে।
রেঞ্জ এবং টপ স্পীড
ফাউন্ডার এডিশন HyperScrambler 2 ইলেকট্রিক বাইকে 1kW Retroblade motor দেওয়া হয়েছে যার পীক আউটপুট 2kW। এই গাড়িতে 35mph টপ স্পীড পাওয়া যায় বলে জানা গেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই গাড়িটি একবার ফুল চার্জ করলে 100KM রেঞ্জ পাওয়া যায়। এই limited-edition HyperScrambler 2 তে 2,000Wh ক্যাপাসিটি সম্পন্ন দুটি 52V 19.2Ah ব্যাটারি রয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A24, 4G মডেলের সাথে মার্কেটে ধামাকার জন্য তৈরি Samsung
এই ইলেকট্রিক বাইকে আরামদায়ক রাইডের পাশাপাশি যাত্রীর সুরক্ষা এবং অন্যান্য সুবিধার ক্তহাও মাথায় রাখা হয়েছে। গাড়িটির ফ্রন্ট এবং রেয়ার সাসপেনশন একে একটি ফুল ইলেকট্রিক মোপেডের ক্ষমতা যোগায়। এই গাড়ির বড় হেডলাইট খারাপ আবহাওয়া এবং পরিস্থিতিতেও জোরালো আলো দিতে সক্ষম। এছাড়া এই গাড়িতে একটি ব্লুটুথ স্পিকার থাকায় গানও শোনা যায়। এতে টার্ন সিগন্যালসহ ফুল এলইডি লাইট সিস্টেম রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









