Jio এর এইসব রিচার্জে পাবেন আনলিমিটেড ডেটা! দাম শুরু মাত্র 155 টাকা থেকে

Jio এর পোর্টফোলিওতে বেশ কিছু প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে যা বিভিন্ন সুবিধা প্রদান করে। আপনার ফোনে যদি প্রতিদিনের ডেটা লিমিট দ্রুত শেষ হয়ে যায়, এবং আপনি এই বিষয়ে চিন্তিত হয়ে থাকেন তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য একটি দুর্দান্ত পোস্ট হতে চলেছে। এই পোস্টে আপনাদের Jio এর বেশ কিছু no daily data limit সহ রিচার্জ প্ল্যানের সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: এই সপ্তাহে OTT-তে আসছে An Action Hero সহ একাধিক সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

Jio এর আনলিমিটেড ডেটা প্ল্যানের তালিকা

  • 155 টাকার Jio রিচার্জ প্ল্যান
  • 296 টাকার Jio রিচার্জ প্ল্যান
  • 395 টাকার Jio রিচার্জ প্ল্যান
  • 1559 টাকার Jio রিচার্জ প্ল্যান

155 টাকার Jio রিচার্জ প্ল্যান

Jio এর এই আনলিমিটেড ডেটা প্ল্যানে ইউজাররা 28 দিনের ভ্যালিডিটিতে মোট 2GB ডেটা পান। ডেটা শেষ হওয়ার পরেও ইউজাররা 64Kbps স্পিডে ডেটা পেতে থাকেন। বাকি সুবিধার কথা বলতে গেলে, গ্রাহকরা এই প্ল্যানের সম্পূর্ণ ভ্যালিডিটির মধ্যে আনলিমিটেড ভয়েস কলিং এবং 300 টি ফ্রি SMS এর সুবিধা পাবেন। এর সাথে ইউজাররা Jio TV, JioCinema, JioSecurity এবং JioCloud এর মতো Jio পরিষেবার সুবিধাও পাবেন।

296 টাকার Jio রিচার্জ প্ল্যান

296 টাকার Jio রিচার্জ প্ল্যানে মোট 25GB মোবাইল ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধা পাওয়া যায়। একবার ডেটা শেষ হয়ে গেলে ইউজাররা 64Kbps স্পিডে ডেটা পাবেন। 30 দিনের ভ্যালিডিটি সহ এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা JioTV, JioCinema, JioCloud এর মতো Jio অ্যাপের সুবিধা পান। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Vivo Y56 এবং Vivo Y100 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার

395 টাকার Jio রিচার্জ প্ল্যান

395 টাকার Jio আনলিমিটেড ডেটা রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি 84 দিন।এই প্ল্যানের সাথে মোট 6GB ইন্টারনেট ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং দেওয়া হয়। তবে ডেটা শেষ হয়ে গেলেও ইউজাররা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে, স্পিড শুধুমাত্র 64Kbps-এ সীমাবদ্ধ থাকবে। এছাড়াও, প্ল্যানের ভ্যালিডিটি শেষ না হওয়া পর্যন্ত গ্রাহকদের 1000 SMS পাঠানোর সুবিধাও দেওয়া হয়।

1559 টাকার Jio রিচার্জ প্ল্যান

এই তালিকার শেষ প্ল্যানটির দাম 1559 টাকা। এই প্রিপেড রিচার্জে 24GB হাই-স্পিড মোবাইল ডেটার সাথে 3600 টি SMS এবং 336 দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধাও পাওয়া যায়। এই প্ল্যানে গ্রাহকদের Jio TV, JioCinema, JioSecurity সহ অন্যান্য অ্যাপের সুবিধাও দেওয়া হয়। আরও পড়ুন: সামনে এল Samsung Galaxy M54 5G এর লুক এবং ডিজাইন, জেনে নিন ডিটেইলস

নোট: Jio ভারতের অনেক শহরে তাদের 5G পরিষেবা শুরু করেছে। আপনার যদি একটি 5G সাপোর্টেড ফোন থাকে এবং আপনি এমন একটি শহরে বাস করেন যেখানে Jio 5G লাইভ রয়েছে, তাহলে আপনি কোনো সীমাবদ্ধতা ছাড়াই ফাস্ট 5G স্পিড উপভোগ করতে পারবেন। উপরে উল্লিখিত 395 টাকা এবং 1559 টাকার প্ল্যানে কোনও অতিরিক্ত মূল্য ছাড়াই আনলিমিটেড 5G ডেটা পাওয়ার জন্য Jio-এর ওয়েলকাম অফারে রেজিস্ট্রার করতে পারেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here