Highlights
- ভারতে Infinix Note 12i ফোনটি 9,999 টাকা দামে লঞ্চ হয়েছে।
- Jio Exclusive Program এর অধীনে ফোনটির দামে 1000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
- Expandable RAM ফিচারের মাধ্যমে ফোনটিতে 7GB RAM উপভোগ করা যাবে।
- এই ফোনটি Mediatek Helio G85 চিপসেটে রান করে।
Infinix গতকাল ভারতের বাজারে লো বাজেট স্মার্টফোন Infinix Note 12i পেশ করেছে। 50MP Camera, 4GB RAM, Mediatek Helio G85 চিপসেট এবং 33W super charging যুক্ত 5,000mAh battery সহ এই ফোনটি মাত্র 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। নিচে এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: Jio এর এই রিচার্জে পাবেন আনলিমিটেড ডেটা! জেনে নিন ডিটেইলস
Infinix Note 12i এর দাম
মার্কেটে Infinix Note 12i ফোনটি একটি মাত্র মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটি 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজসহ পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 9,999 টাকা। আগামী 30 জানুয়ারি থেকে বাজারে এই ফোনটির সেল শুরু হবে এবং Infinix Note 12i ফোনটি Force Black, Metaverse Blue এবং Alpine White কালারে বিক্রি করা হবে। Jio Exclusive Program অনুযায়ী ইনফিনিক্স নোট 12আইয়ের ওপর My Jio App থেকে 1,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
Infinix Note 12i এর স্পেসিফিকেশন
- 6.7” FHD+ AMOLED display
- 50MP triple rear camera
- 4GB + 3GB = 7GB RAM
- Mediatek Helio G85
- 33W 5,000mAh battery
নতুন Infinix Note 12i ফোনটিতে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এছাড়াও এই ডিসপ্লে 1000 নিটসঃ ব্রাইটনেস, 100000:1 কন্ট্রাস্ট রেশিও এবং আই কেয়ার মোডের মতো ফিচার সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 যোগ করা হয়েছে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT-তে আসছে An Action Hero সহ একাধিক সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা
Infinix Note 12i ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরযুক্ত Mediatek Helio G85 চিপসেটে রান করে। গ্রাফিক্সের জন্য এতে ARM Mali-G52 জিপিইউ যোগ করা হয়েছে। এই ফোনটিতে 3GB Expandable RAM ফিচার রয়েছে যার সাহায্যে ফোনটির Internal RAM এর সঙ্গে মোট 7GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া স্মুথ গেমিঙের জন্য এই ফোনে 3D 6-লেয়ার Graphene Cooling System এবং DarLink 2.0 টেকনোলজি যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Infinix Note 12i তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.6 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি VGA লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ডুয়েল এলইডি সেন্সরযুক্ত 8 মেগাপিক্সেলের মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Vivo Y56 এবং Vivo Y100 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার
Infinix Note 12i ফোনটি একটি ডুয়েল সিম 4G ফোন। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











