Highlights
- “স্পার্ক” সিরিজের প্রথম 5G ফোন হিসাবে লঞ্চ হল TECNO SPARK 10 5G।
- এই সস্তা টেকনো ফোনটি 10 5G Bands সাপোর্ট করে।
- Memory Fusion Technology ব্যাবহার করে এতে 8GB RAM উপভোগ করা যায়।
আজ ভারতে TECNO SPARK 10 5G ফোনটি লঞ্চ হয়েছে। এই ফোনে 50MP Camera, 4GB RAM+4GB RAM (8GB RAM), MediaTek Dimensity 6020 চিপসেট ও 5,000mAh Battery এর মতো সুন্দর ফিচার রয়েছে এবং এর দাম রাখা হয়েছে মাত্র 12,999 টাকা। গত সপ্তাহে এই সিরিজে 12,499 টাকা দামে Spark 10 Pro লঞ্চ করা হয়েছিল, এই ফোনটি সম্পর্কে বিশদে জানতে এখানে ক্লিক করুন। এই পোস্টে TECNO SPARK 10 5G এর দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: নতুন ফোন লঞ্চের আগেই গীকবেঞ্চে তালিকাভুক্ত Lava-র নতুন ফোন, বাজেট ক্যাটাগরিতেই হতে পারে লঞ্চ
TECNO SPARK 10 5G এর দাম
ভারতে আপাতত TECNO SPARK 10 5G ফোনটি একটিমাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটি 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজসহ 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 4GB expandable RAM এবং 1TB মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। TECNO SPARK 10 5G ফোনটি আগামী 7 এপ্রিল থেকে Meta Blue, Meta White এবং Meta Black কালারে সেল করা হবে।
টেকনো স্পার্ক 10 5জির স্পেসিফিকেশন
- 6.6″ HD+ Display
- Memory Fusion Technology
- 4GB RAM + 64GB Storage
- MediaTek Dimensity 6020
- 50MP Rear Camera
- 18W 5,000mAh Battery
TECNO SPARK 10 5G তে 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এতে ওয়াটারড্রপ নচ রয়েছে। এই ফোনের স্ক্রিন 120 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে। এই ফোনে 3.5 এমএম জ্যাক এবং সাইড প্যানেলে ভলিউম রকার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Moto Edge 40 Pro স্মার্টফোন, তার আগে সামনে এল ফোনের প্রমোশনাল ফটো এবং ডিজাইন, জেনে নিন ডিটেইলস
প্রসেসিঙের জন্য টেকনো স্পার্ক 10 5জিতে 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি, 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এবং অক্টাকোর প্রসেসরসহ মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি 10 5জি ব্যান্ড সাপোর্ট করে। TECNO SPARK 10 5G টে মেমরি ফিউশন টেকনোলজি যোগ করা হয়েছে। এর মাধ্যমে ফোনের ইন্টারনাল 4GB RAM দ্বিগুণ করে মোট 8GB RAM উপভহ করা যায়।
ফটোগ্রাফির জন্য TECNO SPARK 10 5G তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED Flash এর সঙ্গে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আরও পড়ুন: 13 এপ্রিল ভারতে লঞ্চ হবে ASUS ROG Phone 7 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











