Highlights
- চিনে পেশ করা হয়েছে Vivo Y11 4G।
- এই ফোনে 5000mAh ব্যাটারি এবং অক্টাকোর মিডিয়াটেক প্রসেসর রয়েছে।
- ফোনটি obsidian black এবং ice blue কালারে পেশ করা হয়েছে।
চিনের টেক কোম্পানি Vivo 2014 সালে তাদের ‘ওয়াই’ সিরিজে Vivo Y11 স্মার্টফোন পেশ করেছিল। এরপর 2019 সালে আপগ্রেডেড ফিচার এবং স্পেসিফিকেশনসহ আবার এই ফোনটি লঞ্চ করা হয়। এবার আবার তিন বছর পর Vivo Y11 ফোনটির নতুন ভার্সন আলাদা ডিজাইন এবং হার্ডওয়্যারের সঙ্গে চিনের মার্কেটে পেশ করা হয়েছে। এই নতুন ফোনে এই ফোনে 5000mAh ব্যাটারি এবং অক্টাকোর মিডিয়াটেক প্রসেসর রয়েছে। এই পোস্টে Vivo Y11 এর দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: ফ্রিতে IPL 2023 দেখিয়েও প্রচুর লাভ হবে আম্বানির! জেনে নিন ডিটেইল
Vivo Y11 এর ডিজাইন
এই ফোনের ফ্রন্ট প্যানেলে ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে রেকট্যাঙ্গুলার ক্যামেরা মডিউলের মধ্যে সার্কেল শেপে একটি ক্যামেরা সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। ফোনটির সাইড এবং ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। এই ফোনে ফ্রন্ট প্যানেলে স্ক্রিনের চারদিকে বেজল নেই বললেই চলে। ফোনটি obsidian black এবং ice blue কালারে পেশ করা হয়েছে।
Vivo Y11 এর স্পেসিফিকেশন
নতুন Vivo Y11 ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.51-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরসহ মিডিয়াটেক চিপসেটে রান করে। এতে 6GB পর্যন্ত RAM এবং 64জিবি স্টোরেজ রয়েছে। জানিয়ে রাখি এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে বাড়ানোও যায়। আরও পড়ুন: জেনে নিন বন্ধ ফেসবুক পুনরায় চালু করার পদ্ধতি
ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে LED Flash এর সঙ্গে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 10 ওয়াট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য এই ফোনে মাইক্রো ইউএসবি পোর্ট আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জে 28 দিন স্ট্যান্ড বাই দিতে সক্ষম। Y11 4G এর সফটওয়্যার আপডেট, প্রসেসর এবং দাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। কোম্পানি খুব তাড়াতাড়ি কোম্পানি ফোনটির দাম এবং সেল সম্পর্কে জানিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










