Highlights
- Realme শীঘ্রই আসন্ন Realme 11 Pro+ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।
- Realme 11 Pro+ ফোনে একটি 6.7-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে থাকবে।
- সবার প্রথমে কোম্পানি চীনে Realme 11 Pro+ লঞ্চ করবে।
Realme আসন্ন মিড রেঞ্জ স্মার্টফোন Realme 11 Pro+ লঞ্চ করার প্রস্তুতি শেষ করে ফেলেছে। এই স্মার্টফোনটি মে মাসের শেষ নাগাদ লঞ্চ হতে পারে। রিপোর্ট অনুযায়ী Realme 11 Pro সিরিজের অধীনে কোম্পানি বর্তমানে দুটি স্মার্টফোন Realme 11 Pro এবং Realme 11 Pro+ লঞ্চ করবে। লেটেস্ট লিক রিপোর্ট অনুযায়ী Realme এর আসন্ন ফোন সম্পর্কে দাবি করা হয়েছে যে এই ফোনে ‘মুন মোড’ দেওয়া হবে। আরও পড়ুন: 15,000 টাকার কম বাজেটে সেরা 10টি 5G স্মার্টফোনের তালিকা
মিড রেঞ্জে প্রথমবার ‘মুন মোড’
Realme 11 Pro+ হল কোম্পানির মিড-রেঞ্জ সেগমেন্ট ফোন, যা ‘মুন মোড’-এর সাথে লঞ্চ করা যেতে পারে। এই মোডের সাহায্যে Realme ইউজাররা Galaxy S23 Ultra-এর ইউজারদের মতো চাঁদের ফটো ক্লিক করতে পারবেন। এই ফিচারটি এখন পর্যন্ত শুধুমাত্র প্রিমিয়াম স্মার্টফোনেই পাওয়া যেত। Realme-এর এই ফিচার কীভাবে কাজ করবে সেই সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে যে কোম্পানি জুম করে চাঁদের ফটো ক্লিক করার জন্য টেলিফটো ক্যামেরা লেন্স এবং সফ্টওয়্যার ইম্প্রোভাইজেশনের পাশাপাশি আসন্ন ফোনে AI অ্যালগরিদম ব্যবহার করেছে।
Realme-এর চীনের মার্কেটিং ম্যানেজার সোশ্যাল মিডিয়া সাইট Weibo-তে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। Realme এর আসন্ন ফোন থেকে চাঁদের ছবি ক্লিক করা যাবে।তিনি একটি ছবিও শেয়ার করেছেন। আরও পড়ুন: 200W ফাস্ট চার্জিং সাপোর্টসহ লঞ্চ হতে পারে iQOO 12, জেনে নিন ডিটেইলস
পাবেন 200MP ক্যামেরা
লিক রিপোর্ট অনুযায়ী Realme 11 Pro+ স্মার্টফোনটি একটি শক্তিশালী ক্যামেরা সেটআপ সহ লঞ্চ হবে। এই ফোনের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া হবে, যার প্রাইমারি ক্যামেরা 200MP হতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে।
শক্তিশালী ব্যাটারি এবং ফাস্ট চার্জিং
আসন্ন Realme স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি পাবেন।পাশাপাশি দাবি করা হচ্ছে যে এই Realme ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে। যদিও বর্তমানে কোম্পানি Realme 11 Pro+ লঞ্চের বিষয়ে অফিসিয়াল কোন তথ্য দেয়নি। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি প্রথম মে মাসে চীনে লঞ্চ হবে। চীনে লঞ্চ করার পর এই ফোনটি ভারতে পেশ করা হবে। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে Lava Agni 2 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
দাম কত হবে?
Realme-এর এই আসন্ন ফোনটি বর্তমান Realme 10 Pro+ স্মার্টফোনের উত্তরসূরি হবে। Realme 10 Pro+ ফোনটি বর্তমানে ভারতে 24,999 টাকায় পাওয়া যাচ্ছে। 11 Pro + 30,000 টাকা পর্যন্ত দামে লঞ্চ হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









