Highlights
- 10 মে চীনে Realme 11 সিরিজ লঞ্চ হবে।
- Realme 11 Pro Plus 5G লঞ্চের আগে ডিজাইন টিজ করা হয়েছে।
- Realme এর এই নম্বর সিরিজের টপ-এন্ড স্মার্টফোনটি একটি নতুন ডিজাইনের সাথে লঞ্চ করা হবে।
10 মে চীনে Realme 11 সিরিজের ফোন গুলি লঞ্চ হতে চলেছে। কোম্পানি লঞ্চ ডেট ঘোষণা করেছে এবং Realme 11 Pro Plus এর ডিটেইলস জানিয়েছে । লিক রিপোর্ট অনুযায়ী Realme 11 Pro Plus 5G এর সাথে এই সিরিজের অধীনে 11 Pro 5G স্মার্টফোনও লঞ্চ করা যেতে পারে। Realme লেটেস্ট টিজার শেয়ার করেছে যেখানে আসন্ন Realme 11 Pro+ 5G স্মার্টফোনের ডিজাইন অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Reliance Jio Air Fiber পরিষেবা, জেনে নিন ডিটেইলস
Realme 11 Pro Plus 5G স্মার্টফোনের ডিজাইন
- Realme 11 Pro+ 5G ফোনটতে একটি রিং-আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে যেখানে তিনটি ক্যামেরা সেন্সর এবং একটি LED ফ্ল্যাশ রয়েছে। এই ফোনটি Realme-এর ডিজাইন সেগমেন্ট থেকে সম্পূর্ণ আলাদা।
- আসন্ন Realme 11 Pro+ 5G ফোনে OIS সাপোর্ট সহ একটি 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে।
- এই ফোনের রেয়ার প্যানেলে চামড়ার মতো ফিনিশ থাকবে, যেখানে ক্যামেরা মডিউল থেকে কিছু স্টিচিং লাইন নিচে যাবে।
- ফোনের ডানদিকে ভলিউম রকার সহ পাওয়ার বাটন থাকবে। উপরের দিকে মাইক্রোফোন এবং IR ব্লাস্টার (অফিসিয়াল নয়) দেওয়া যেতে পারে। এই ফোনের চারপাশে অ্যান্টেনার লাইনিং দেখা যায় নি, তাই অনুমান কর হচ্ছে Realme 11 Pro+ 5G ফোনে মেটাল চ্যাসিস থাকবে না।
Realme 11 Pro+ 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ডিসপ্লে: Realme 11 Pro+ 5G স্মার্টফোনে একটি 6.7-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশরেট 120Hz হবে। এটি একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কার্ভড এজ ডিসপ্লে সাপোর্ট করবে।
প্রসেসর: এই Realme ফোনে MediaTek-এর অক্টা-কোর Dimensity 7000-সিরিজ প্রসেসর দেওয়া যেতে পারে। আরও পড়ুন: 15 মে ভারতে লঞ্চ হতে চলেছে OPPO F23 Pro 5G স্মার্টফোন, জানা গেল ফোনটির দাম এবং স্পেসিফিকেশন
RAM এবং স্টোরেজ: আসন্ন Realme 11 Pro+ 5G ফোনে 12GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ দেওয়া যেতে পারে।
অপারেটিং সিস্টেম: Realme 11 সিরিজের স্মার্টফোনগুলি লেটেস্ট Android 13-বেসড কোম্পানির কাস্টম ইউজার ইন্টারফেস Realme UI 4.0-এ রান করবে। আরও পড়ুন: POCO F5 Pro লঞ্চের আগেই লিক হল আনবক্সিং ভিডিও, জেনে নিন ফোনের স্পেসিফিকেশন
ক্যামেরা: এই Realme ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা থাকবে, যার সঙ্গে একটি 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি মাইক্রো ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
এই ফোনে একটি 16MP সেলফি ক্যামেরা শুটার দেওয়া যেতে পারে।
ব্যাটারি: Realme 11 Pro+ 5G স্মার্টফোনে একটি 5,000mAh ব্যাটারি থাকবে যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আরও পড়ুন: ভারতে আরও একটি নতুন গেম লঞ্চ করল PUBG এবং BGMI গেম নির্মাতা কোম্পানি, জানুন এই গেমটির গেম-প্লে এবং নাম
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









