Highlights
- চীনে লঞ্চ হয়েছে Redmi Note 12R Pro স্মার্টফোন।
- Redmi Note 12R Pro ফোনটি Snapdragon 4 Gen1 SoC তে রান করে।
- Redmi Note 12R Pro এর দাম RMB 1999 (প্রায় 23,700 টাকা)।
শাওমি তাদের Redmi Note 12 সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে চীনের মার্কেটে Redmi Note 12R Pro ফোনটি লঞ্চ করা হয়েছে। এতি কোম্পানির একটি মিড রেঞ্জ 5G সাপোর্টেড স্মার্টফোন। এই ফোনে Snapdragon 4 Gen1 SoC, 120Hz OLED ডিসপ্লে, 5000mAh ব্যাটারি এবং Android 13 OS এর মতো সুন্দর ফিচার রয়েছে। নিচে এই ফোনটির দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: Amazon-এ শীঘ্রই শুরু হবে সেল, OnePlus 11, Samsung Galaxy S20 FE 5G, iQOO Neo 6 5G সহ একাধিক ফোনে পাবেন 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট
Redmi Note 12R Pro এর দাম
Redmi Note 12R Pro ফোনটি RMB 1999 (প্রায় 23,700 টাকা) দামে পেশ করা হয়েছে। এই ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজসহ একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। শীঘ্রই চীনে ফোনটির সেল শুরু হবে বলে মনে করা হচ্ছে।
Redmi Note 12R Pro এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Redmi Note 12R Pro তে 120Hz রিফ্রেশরেট, 1080 × 2400 পিক্সেল রেজলিউশন, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্টেড 6.67-ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে রয়েছে।
- প্রসেসর: Redmi Note 12R Pro ফোনটি কোয়ালকম Snapdragon 4 Gen1 SoC তে রান করে এবং এর সঙ্গে এই ফোনে Adreno GPU রয়েছে।
- RAM এবং স্টোরেজ: এই ফোনে 12GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ বাড়ানোও যায়।
- ক্যামেরা: Redmi Note 12R Pro ফোনটিতে ফটোগ্রাফির জন্য 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সরযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি এবং ওএস: এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়া ফোনটি Android 13-অপারেটিং সিস্টেম এবং MIUI 14 কাস্টম স্কিনে কাজ করে।
- কানেক্টিভিটি: এই ফোনে 5G, ডুয়েল 4G VoLTE, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.1, জিপিএস + গ্লোনাস এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










