ধামাকাদার অফার নিয়ে হাজির Jio, ফ্রিতে পাবেন 1GB পর্যন্ত ডেটা এবং আরও অনেক কিছু, জেনে নিন ডিটেইলস

Highlights

  • Jio অফারে গ্রাহকরা 1GB পর্যন্ত ডেটা সহ অনেক কিছু পাচ্ছেন।
  • অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ইউজাররাই Jio অফারটি উপভোগ করতে পারবেন।
  • এই অফারে আপনাকে ক্রিকেট সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হবে।

দেশের বৃহত্তম টেলিকম সংস্থা Reliance Jio তাদের ইউজারদের জন্য একটি দারুণ অফার নিয়ে এসেছে। এই অফারের অধীনে কোম্পানি MyJio অ্যাপের JioEngage বিভাগে 1GB ডেটা, সিঙ্গাপুর ট্রিপ এবং আরও অনেক কিছু জেতার সুযোগ দিচ্ছে। এই অ্যাপটি Jio ইউজারদের জন্য একটি ওয়ান-স্টপ সলিউশন, কারণ এই অ্যাপে রিচার্জের পাশাপাশি নিউজ আপডেট, মোবাইল ব্যাঙ্কিং এবং আরও অনেক কিছু রয়েছে। এই পোস্টে আপনাদের এই নতুন অফারটি সম্পর্কে ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: 6 মাস আগে রিপেয়ার করা Realme 8 ফোনে আগুনের ঘটনায় আহত এক যুবক, কোম্পানির তরফে দেওয়া হয়েছে সাহায্যের আশ্বাস

ক্রিকেট সংক্রান্ত প্রশ্নগুলির উত্তর দিতে হবে

ইউজাররা ক্রিকেটের সাথে সম্পর্কিত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 1GB পর্যন্ত ফ্রি ডেটা জিততে পারবেন। এছাড়াও, ইউজাররা সিঙ্গাপুরে ফ্যামিলি ট্রিপ জেতার সুযোগ পাচ্ছেন। এই অফারটির কথা MSP সবার প্রথমে জানিয়েছিল। এছাড়াও অংশগ্রহণকারী ইউজারদের কাছে 1 বছরের জন্য Jio রিচার্জ জেতার সুযোগ রয়েছে। অফারে অংশ নিতে ইউজারদের তাদের নাম, ইমেল এবং ফোন নম্বর দিতে হবে। আরও পড়ুন: জেনে নিন ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি

এইভাবে Jio অফারটির লাভ নিতে পারবেন

  • সবার প্রথমে আপনাকে চেক করে নিতে হবে যে আপনার কাছে MyJio অ্যাপের নতুন ভার্সনের আপডেট রয়েছে কি না।
  • যদি অ্যাপটির নতুন ভার্সন আপডেট না থাকে, তাহলে আপনাকে প্রথমে অ্যান্ড্রয়েড বা আইফোন ডিভাইসে আপডেট করতে হবে।
  • তার পর MyJio অ্যাপের JioEngage বিভাগে যেতে হবে।
  • JioEngage বিভাগে “James Cricket” এর জন্য একটি ব্যানার প্রদর্শিত হবে।
  • এই ব্যানারে ক্লিক করার পরে, ইউজারদের তাদের নাম এবং ইমেল আইডির মতো ডিটেইলস দিতে হবে।
  • তারপর আপনাকে অবজেক্ট ইমেজ অনুমান করতে বলা হবে।
  • তারপরে আপনি আপনার প্রতিক্রিয়া সাবমিট করবেন এবং উত্তরটি সঠিক হলে 1GB ডেটা ফ্রিতে পাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here