Jio কমিয়ে ডিল সস্তা প্ল্যানের ডেটা, নিরাশ ইউজাররা

Highlights

  • Jio এর এই প্ল্যানে মোট 6জিবি ডেটা পাওয়া যায়।
  • আগে কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানে মোট 10জিবি ডেটা দেওয়া হত।
  • এই প্ল্যানটি ইউজারদের উপস্থিত প্ল্যানের সঙ্গেই শেষ হয়।

রিলায়েন্স জিও কিছু দিন আগে তাদের 61 টাকা দামের প্ল্যানের ডেটার পরিমাণ বাড়িয়ে 10GB করে দিয়েছিল। এবার কোম্পানি চুপিসারে এই প্ল্যানের ডেটা 4GB কমিয়ে দিয়েছে। অর্থাৎ আবার ইউজাররা আগের মতোই এই প্ল্যানটি রিচার্জ করলে 6জিবি ডেটা উপভোগ করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া জ্যাক এই প্ল্যানটি সম্পর্কে। আরও পড়ুন: জেনে নিন 4G থেকে 5G নেটওয়ার্কে শিফট করার সহজ পদ্ধতি

Jio এর 61 টাকা দামের প্ল্যানের বেনিফিট

  • এই প্পলানে আগে 6জিবি ডেটা পাওয়া যেত।
  • এই প্ল্যানটির ভ্যালিডিটি ইউজারদের উপস্থিত প্ল্যানের সঙ্গে শেষ হয়।
  • এই প্ল্যানের সঙ্গে ভিয়েস কল, এসএমএস বা অন্য কোন ধরনের সুবিধা পাওয়া যায় না।
  • প্ল্যানের 6জিবি হাই স্পীড ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পীড কমে 64Kbps হয়ে যায়।

নোট: ইউজারদের রেগুলার প্ল্যানের ডেটা শেষ হয়ে যাওয়ার পর এই প্ল্যানের ডেটা কাজে লাগে। কোম্পানির কাছে একাধিক ডেটা প্ল্যান থাকলেও এটিই একমাত্র 5G আপগ্রেড প্ল্যান।

এই একই প্রাইস রেঞ্জে এয়ারটেলের কাছে 65 টাকা দামের একটি প্ল্যান আছে। নিচে এয়ারটেলের এই প্ল্যানটি সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: নতুন স্ট্রাইকের প্রস্ততি নিচ্ছে মোদী সরকার! ব্যান করা হবে এই তিন ধরনের অনলাইন গেম, জেনে নিন বিস্তারিত

এয়ারটেলের 65 টাকা দামের রিচার্জ প্ল্যানের বেনিফিট

  • এটি একটি ডেটা ভাউচার প্যাক এবং এতে 4G স্পীডে ডেটা পাওয়া যায়।
  • এই প্যাকে ইউজারদের মোট 4GB ডেটা পাওয়া যায়।
  • এছাড়া এতে আলাদাভাবে কলিং বা SMS এর কোন সুবিধা পাওয়া যায় না।
  • এই প্ল্যানটি ইউজারদের উপস্থিত প্ল্যানের সঙ্গেই শেষ হয়ে যায়।
  • প্ল্যানের 4GB ডেটা শেষ হয়ে গেলে ইউজারদের 50 পয়সা প্রতি MB দরে চার্জ কড়া হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here