Highlights
- এই ফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ওয়েবসাইটে দেখা গেছে।
- এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকবে।
- এই ফোনটি ভারতে জুলাই মাসে লঞ্চ হতে পারে।
Samsung কোম্পানির তরফে জানানো হয়েছে যে জুলাই মাসে একটি নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করা হবে। যদিও এই ফোনের নাম এবং লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5 লঞ্চ হতে পারে। এই দুটি ডিভাইসই প্রথমে দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হতে পারে। তারপর যুক্তরাষ্ট্র ও কানাডায় লঞ্চ করা হবে। সম্প্রতি ফোল্ডেবল Samsung Galaxy Z Flip 5 ফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে, যা ভারতে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: ভারতে 11 জুলাই লঞ্চ হবে Nothing Phone (2) জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
BIS এ তালিকাভুক্ত Samsung Galaxy Z Flip 5
Samsung Galaxy Z Flip 5 ফোনটি SM-F731B মডেল নম্বর সহ BIS সার্টিফিকেশনে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে এই ফোনটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। যদিও এই তালিকা থেকে মডেল নম্বর ছাড়া অন্য কোনো তথ্য পাওয়া যায়নি।
Samsung Galaxy Z Flip 5 ফোনের অন্যান্য ডিটেইলস (সম্ভাব্য)
এই ফোনটি সম্পর্কে অনেকগুলি লিক রিপোর্ট সামনে এসেছে, যেখানে বলা হয়েছে যে Galaxy Z Flip 5 ফোনে একটি বড় কভার ডিসপ্লে থাকতে পারে। এটি Galaxy Flip সিরিজের সবচেয়ে বড় আউটার ডিসপ্লে হবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ডিসপ্লের আকার 3.4 ইঞ্চি হবে। আরও পড়ুন: Jio কমিয়ে ডিল সস্তা প্ল্যানের ডেটা, নিরাশ ইউজাররা
Galaxy Z Flip 5 ফোনে Galaxy Z Flip 4 এর মত ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনটিতে 12 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর থাকবে। এই ফোনটিতে Qualcomm Snapdragon প্রসেসর থাকবে। এই ফোনটির ব্যাটারিও Z Flip 4 মডেলের মতোই হবে।
Samsung Galaxy Z Flip 5 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
- ডিসপ্লে: Samsung Galaxy Z Flip 5 ফোনে একটি 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। যেখানে 120Hz রিফ্রেশরেট এবং Full HD+ রেজলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লেতে পাঞ্চ হোল কাটআউট ডিজাইনও দেওয়া হবে। এই ডিভাইসটি হবে 3.4 ইঞ্চি হবে যেখানে 60Hz রিফ্রেশরেট পাওয়া যাবে।
- প্রসেসর: এই ডিভাইসটি Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর সাপোর্ট করবে। যার ক্লক স্পিড হবে 3.36GHz।
- স্টোরেজ: এই ফোনে 8GB RAM এর সাথে 256GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।
- ব্যাটারি: এই Samsung ফোল্ডেবল ফোনটিতে 3700mAh ব্যাটারি থাকবে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনটি 10W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
- ক্যামেরা: এই ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যার মধ্যে 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 12MP লেন্সও দেওয়া হবে।
- অন্যান্য ফিচার: এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কানেক্টিভিটির জন্য 5G, ডুয়াল স্পিকারের মতো ফিচারও থাকবে।
- OS: এই মোবাইলটি Android 13 বেসড One UI 5.1-এ রান করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










