আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হল Vivo Y36 স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

Highlights

  • এই ফোনটি 8GB এক্সটেন্ডেড RAM সাপোর্ট করে।
  • এই ফোনে Snapdragon 680 প্রসেসর রয়েছে।
  • এই ডিভাইসে একটি 50MP ক্যামেরা রয়েছে।

সম্প্রতি আমরা Vivo Y36 4G ফোনটির সম্পর্কে বেশ কিছু এক্সক্লুসিভ খবর প্রকাশ করেছিলাম যেখানে লঞ্চের আগে ভারতে এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল। আজ কোম্পানি আন্তর্জাতিক মার্কেটে তাদের নতুন ‘Y’ সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটির প্রোডাক্ট পেজ কোম্পানির ওয়েবসাইটে লাইভ করা হয়েছে যেখানে ফটো সহ ফোনটির ফিচার ও স্পেসিফিকেশনের সম্পূর্ণ ডিটেইলস প্রকাশ করা হয়েছে। আরও পড়ুন: ভুয়া ইনস্টাগ্রাম বিজ্ঞাপনে ক্লিক করে 1.25 লক্ষ টাকা খোয়ালেন এক মহিলা, জেনে নিন ডিটেইলস

Vivo Y36 ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo Y36 4G ফোনে একটি 6.64-ইঞ্চি LCD FSD Plus ডিসপ্লে দেওয়া হয়েছে।
    যেখানে 2388 × 1080 পিক্সেল রেজলিউশন এবং 90hz রিফ্রেশরেট রয়েছে।
  • প্রসেসর: এই ফোনে কোম্পানি Snapdragon 680 প্রসেসর ইনস্টল করেছে।
  • স্টোরেজ: স্টোরেজের ক্ষেত্রে এই ডিভাইসটি 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এর সাথে এই ফোনে 8GB পর্যন্ত এক্সটেনডেড RAM সাপোর্ট রয়েছে, অর্থাৎ ইউজাররা 16GB পর্যন্ত RAM পাওয়ার ব্যবহার করতে পারবেন।
  • ব্যাটারি: এই ডিভাইসটিতে একটি দীর্ঘস্থায়ী 5000mAh ব্যাটারি রয়েছে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • ক্যামেরা: ওয়েবসাইট তালিকা অনুযায়ী Y36 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং আরও দুটি 2-মেগাপিক্সেল লেন্স দেওয়া হয়েছে।এই ফোনে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা লেন্স রয়েছে।
  • OS: এই স্মার্টফোনটি Android 13 বেসড Funtouch OS 13-এ কাজ করে।
  • অন্যান্য: অন্যান্য ফিচারের কথা বললে এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, Wi-Fi, ডুয়াল সিম 4G এর মতো ফিচার দেওয়া হয়েছে।
  • সিকিউরিটি: সিকিউরিটির জন্য এই ফোনে IP5X রেটিং রয়েছে যা ফোনটিকে জল এবং ধুলোর হাত থেকে রক্ষা করে।
  • কালার: এই Vivo স্মার্টফোনটি আন্তর্জাতিক ওয়েবসাইটে তিনটি কালার অপশনে তালিকাভুক্ত করা হয়েছে যার মধ্যে রয়েছে Glitter Aqua, Vibrant Gold এবং Meteor Black।

Vivo Y36 ফোনের দাম

যদিও কোম্পানির তরফে এখনও Vivo Y36 ফোনটির দাম সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী এই মোবাইল ফোনটি ভারতে 16,999 টাকা দামে সেলের জন্য পাওয়া যেতে পারে। এটি এই ফোনের 8 GB RAM ভেরিয়েন্টের দাম হবে। ভারতে এই ফোনের সেল কয়েকদিনের মধ্যেই শুরু হবে এবং ICICI ব্যাঙ্ক, SBI কার্ড, AU ব্যাঙ্ক, Yes Bank, IDFC ব্যাঙ্ক এবং Federal ব্যাঙ্ক ইউজাররা 1,000 টাকার ক্যাশব্যাক পাবেন। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল লো বাজেট Redmi 12C ফোনের নতুন ভেরিয়েন্ট, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here