ইন্ডিয়ান স্মার্টফোন কোম্পানি লাভা লো বাজেট সেগমেন্টে একচ্ছত্র আধিপত্য জমিয়ে রেখেছে। লাভার ফোনগুলি কম দামে অসাধারণ স্পেসিফিকেশন দেয় এবং এই কোম্পানিই এবার কম দামে নচযুক্ত ফোন আনতে চলেছে। 91মোবাইলস এক্সক্লুসিভ খবর পেয়েছে লাভা এই মাসেই তাদের জেড সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে ভারতে একটি নতুন স্মার্টফোন পেশ করবে। লাভার এই ফোনটি জেড92 নামে লঞ্চ করা হবে এবং এর দাম মাত্র 9,999 টাকা রাখা হবে।
ভারতে আসতে চলেছে 48 এমপি ক্যামেরা ও 6 জিবি র্যামযুক্ত রেডমি নোট 7, চমকে দেবে সবাইকে
তথ্য অনুযায়ী লাভা আগামী 29 জানুয়ারি জেড92 নামে নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ করবে। এটি কোম্পানির প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন হবে যা মাত্র 9,999 টাকা দামে সেল করা হবে। তথ্য অনুযায়ী এই ফোনে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.22 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে।
লাভা জেড92 অ্যান্ড্রয়েড 8.1 অরিওযুক্ত ফোন হবে যা 2.0 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করবে। লাভা তাদের এই ফোনটি 3 জিবি র্যামযুক্ত করে লঞ্চ করতে পারে যা 32 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত হবে। লাভা জেড92 তে ফোটোগ্ৰাফির জন্য ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ও ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে।
12 জিবি র্যামের সঙ্গে পেশ করা হল ভিভোর অ্যাপেক্স 2019, ফোনটি সম্পূর্ণ বাটন ও হোল লেস
লাভা জেড92 এর ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে এবং এতে ফেস আনলক ফিচারও সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,260 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে। লাভা জেড92 আগামী সপ্তাহে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এবং কোম্পানি তাদের এই ফোনটি অফলাইন রিটেইল মার্কেটে সেল করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










