6 জুলাই ভারতে লঞ্চ হবে 100MP ক্যামেরা সহ Realme Narzo 60 সিরিজ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Realme কোম্পানি 6 জুলাই তাদের ‘Narjo 60’ সিরিজ লঞ্চ করতে চলেছে। এর সিরিজের অধীনে Realme Narzo 60 এবং Realme Narzo 60 Pro স্মার্টফোন দুটি ভারতে লঞ্চ হবে। এই দুটিই ফোনই দুর্দান্ত ডিজাইন এবং স্পেসিফিকেশন সাপোর্ট করবে এবং দুটি ফোনই মিড বাজেট স্মার্টফোন হবে। আরও পড়ুন: জেনে নিন Gmail অ্যাকাউন্ট তৈরি করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি

Realme Narzo 60 5G ফোনের দাম (সম্ভাব্য)

ভারতে Realme Narzo 60 ফোনের দাম 17,999 টাকা থেকে শুরু হতে পারে। এটি এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম হবে এবং বড় ভেরিয়েন্টের দাম 20,000 টাকা পর্যন্ত যেতে পারে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে সেলের জন্য পাওয়া যেতে পারে।

Realme Narzo 60 Pro ফোনের দাম (সম্ভাব্য)

Realme Narzo 60 Pro ফোনটি 20 হাজার টাকার কাছাকাছি দামে লঞ্চ হবে। এই ফোনটি 21,000 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ হবে। কোম্পানি এই ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে।

Realme narzo 60 সিরিজ ভারত লঞ্চ

Realme India জানিয়েছে যে 6 জুলাই ভারতে তাদের নতুন Narzo 60 সিরিজ লঞ্চ হবে। এই লঞ্চ ইভেন্টটি 6 জুলাই দুপুর 12 টায় শুরু হবে, যার লাইভ সম্প্রচার কোম্পানির সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ শপিং সাইট Amazon এও দেখা যাবে। ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করার পাশাপাশি Realme আরও জানিয়েছে যে এই সিরিজের অধীনে Realme narzo 60 5G এবং narzo 60 Pro 5G স্মার্টফোন দুটি লঞ্চ করা হবে।

Realme Narzo 60 সিরিজের ডিজাইন

Realme টুইটের মাধ্যমে আসন্ন সিরিজের স্মার্টফোনের ছবিও শেয়ার করেছে। কোম্পানি ফোনটির ডিজাইনের নাম দিয়েছে ‘Martian Horizon’ ডিজাইন। এই ফোনটির ব্যাক প্যানেলটি অনেকটা Realme 11 Pro স্মার্টফোনের মতোই দেখতে হবে। এখানে গোলাকার আকৃতির ব্যাক ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে তিনটি ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশ রয়েছে। আরও পড়ুন: এবার টিকিট হিসেবে কাজ করবে স্মার্টফোন, জেনে নিন দিল্লি মেট্রো QR পেপারলেস টিকিট কেনার পদ্ধতি

Narzo 60 5G Pro স্মার্টফোনের ব্যাক প্যানেলে লেদার ফিনিশ থাকবে। Narzo এর ব্র্যান্ডিং প্যানেলের নীচে দেওয়া হয়েছে। ফোনের ডান প্যানেলে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে।ভ্যানিলা মডেল অর্থাৎ Narzo 60 5G ফোনে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হবে, যেখানে সেলফি ক্যামেরার হোলটি স্ক্রিনের উপরের বাম দিকে দেওয়া হয়েছে। Pro মডেলে এই পাঞ্চ-হোল সেন্টারে রয়েছে।

Realme Narzo 60 সিরিজের ক্যামেরা

কোম্পানির দ্বারা শেয়ার করা টিজারগুলিতে এটি স্পষ্ট হয়ে গেছে যে Realme Narzo 60 5G ফোনে 64-মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হবে, Realme Narzo 60 Pro 5G ফোনে 100-মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরার লেন্স সহ মার্কেটে লঞ্চ করা হবে। যেখানে বড় মডেলে OIS ফিচার দেখা যাবে, সেখানে ভ্যানিলা মডেলে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি।

Realme Narzo 60 Pro ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • 6.4″ FHD+ 90Hz ডিসপ্লে
  • MediaTek Dimensity 920
  • 12GB RAM + 1TB স্টোরেজ
  • 67W 5,000mAh ব্যাটারি

স্ক্রিন: এই স্মার্টফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.43 ইঞ্চি FullHD +ডিসপ্লে দেওয়া হবে। এটি একটি পাঞ্চ-হোল স্টাইলযুক্ত AMOLED স্ক্রিন হতে পারে,যেখানে 90Hz রিফ্রেশরেট থাকবে বলে অনুমান করা হচ্ছে।

প্রসেসর: Narzo 60 Pro 5G ফোনে 6nm ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 920 Octacore প্রসেসর থাকতে পারে যা 2.5GHz ক্লক স্পিডে রান করবে। গ্রাফিক্সের জন্য এই ফোনে ARM Mali-G68 GPUও দেখা যাবে। আরও পড়ুন: WhatsApp-এ এখন ক্লাউড ব্যাকআপ ছাড়াই ট্রান্সফার করা যাবে চ্যাট হিস্ট্রি, জেনে নিন সহজ পদ্ধতি

মেমরি: Realme Narzo 60 Pro 5G ফোনটি LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজ টেকনোলজি সাপোর্ট সহ মার্কেটে লঞ্চ হতে পারে। এই ফোনে 12 GB পর্যন্ত ফিজিক্যাল র‍্যাম এবং 12 GB ভার্চুয়াল RAM টেকনোলজি এবং 1 TB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।

OS: এই মোবাইলটি Android 13 অপারেটিং সিস্টেম বেসড Realme UI 4.0 সহ মার্কেটে লঞ্চ হতে পারে।

ফাস্ট চার্জিং: Realme Narzo 60 Pro 5G ফোনটি 67W ফাস্ট চার্জিং টেকনোলজি সহ লঞ্চ হতে পারে যা দ্রুত বড় ব্যাটারি চার্জ করতে পারবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই Realme মোবাইল ফোনে 5,000mAh ব্যাটারি দেখা যাবে। আরও পড়ুন: লঞ্চ হল OPPO Reno 10 সিরিজের লিমিটেড এডিশন ফোন, জেনে নিন দাম ও ফিচার

অন্যান্য ফিচার: এই ফোনটিতে USB Type-C , ব্লুটুথ এবং Wi-Fi সহ 3.5 mm জ্যাক, NFC, IP রেটিং-এর মতো ফিচার দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here