Highlights
- মার্কেটে ‘Jio Bharat V2’-এর দাম সবথেকে কম।
- কোম্পানি 123 টাকার প্ল্যানও লঞ্চ করেছে।
- কোম্পানি ‘Jio Bharat’ প্ল্যাটফর্ম লঞ্চ করেছে।
Reliance Jio 4G ফোন ‘Jio Bharat V2’ লঞ্চ করেছে। কোম্পানি এই ফোনটি 999 টাকা দামে লঞ্চ করেছে। এই ফোনের সাথে ভারতের প্রায় 250 কোটি 2G গ্রাহকের দিকে কোম্পানির নজর রয়েছে। এই গ্রাহকরা বর্তমানে Airtel এবং Vodafone-Idea-এর মতো কোম্পানিগুলোর সাথে যুক্ত৷ Reliance Jio এর তরফে জানানো হয়েছে যে ‘Jio Bharat V2’-এর ভিত্তিতে কোম্পানি 10 কোটিরও বেশি গ্রাহককে তাদের সাথে যুক্ত করবে। এই পোস্টে আপনাদের এই 4G ফোনের সাথে সম্পর্কিত ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: 6 জুলাই ভারতে লঞ্চ হবে 100MP ক্যামেরা সহ Realme Narzo 60 সিরিজ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
Jio Bharat V2 ফোনের সাথে রিচার্জ প্ল্যানও লঞ্চ হয়েছে
999 টাকা দামের ‘Jio Bharat V2’ ফোনের সাথে একটি মাসিক রিচার্জ প্ল্যানও লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই প্ল্যানটি 123 টাকা দামে লঞ্চ করেছে। এই প্ল্যানে কোম্পানি ‘Jio Bharat V2’-এর গ্রাহকদের 14GB 4G ডেটা দেবে। ‘Jio Bharat V2’-এর একটি বার্ষিক প্ল্যানও লঞ্চ করা হয়েছে যার জন্য গ্রাহকদের 1234 টাকা দিতে হবে।
Jio Bharat V2 ফোনের ফিচার
- Jio Bharat V2 ফোনটি 4G তে কাজ করে। এই ফোনে HD ভয়েস কলিং এবং FM রেডিও আছে।
- এছাড়াও এই ফোনে 128GB SD মেমরি কার্ড সাপোর্টের মতো ফিচার রয়েছে।
- এই মোবাইলটিতে একটি 1.77 ইঞ্চি TFT স্ক্রিন এবং 0.3 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
- এছাড়াও এই ফোনটিতে 1000mAh ব্যাটারি, 3.5 mm হেডফোন জ্যাক, শক্তিশালী লাউডস্পিকার এবং টর্চ রয়েছে।
Jio Bharat V2 মোবাইলের গ্রাহকরা Jio Cinema-এর সাবস্ক্রিপশন সহ Jio-Saavn থেকে 80 মিলিয়ন গানের অ্যাক্সেস পাবেন। গ্রাহকরা Jio-Pay-এর মাধ্যমে UPI-তেও লেনদেন করতে পারবেন।’Jio Bharat V2′ ফোনে গ্রাহকরা নিজেদের পছন্দের ভাষায় কাজ করতে পারবে। এই মোবাইলটি 22টি ভারতীয় ভাষা সাপোর্ট করে। আরও পড়ুন: জেনে নিন Gmail অ্যাকাউন্ট তৈরি করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি
Jio Bharat V2 ফোনের সেল
কোম্পানি 7 ই জুলাই থেকে ‘Jio Bharat V2’-এর বিটা ট্রায়াল শুরু করার ঘোষণা করেছে। JioPhone-এর মতো ‘Jio Bharat V2’ থেকেও কোম্পানির অনেক প্রত্যাশা রয়েছে।
লঞ্চ হয়েছে ‘Jio Bharat’ প্ল্যাটফর্ম
কোম্পানি 25 কোটি 2G গ্রাহকদের 4G-তে আনতে ‘Jio Bharat’ প্ল্যাটফর্মও লঞ্চ করেছে। অন্যান্য কোম্পানিও এই প্ল্যাটফর্ম ব্যবহার করে 4G ফোন তৈরি করতে পারবে। কার্বনও এর ব্যবহার শুরু করেছে। বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী যে শীঘ্রই 4G Bharat সিরিজের মোবাইলগুলি 2G ফিচার ফোনগুলির জায়গা নিয়ে নেবে। আরও পড়ুন: এবার টিকিট হিসেবে কাজ করবে স্মার্টফোন, জেনে নিন দিল্লি মেট্রো QR পেপারলেস টিকিট কেনার পদ্ধতি
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









