লঞ্চের আগেই লিক হল Vivo V29e এর সম্পূর্ণ স্পেসিফিকেশন, মিড বাজাতে বাজার কাঁপাবে এই ফোন

Highlights

  • 28 আগস্ট লঞ্চ হতে চলেছে Vivo V29e।
  • এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর থাকবে।
  • এই ফোনটি মাত্র 7.57 এমএম আলট্রা স্লিম হবে।

চাইনিজ মোবাইল কোম্পানি ভিভো আগামী 28 তাদের Vivo V29e ফোনটি লঞ্চ করবে। এর আগে এই ফোনটি সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। এবার ফোনটির ট্রেনিং ম্যাটেরিয়াল লিক সামনে এসেছে। জার ফলে এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। জানিয়ে রাখি ফোনটির স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে এই ফোনটি মিড বাজেটের একটি সেরা অপশন হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে। আরও পড়ুন: আজ ভারতের বিভিন্ন শহরে সোনার দাম (22 আগস্ট, 2023)

Vivo V29e 5G (লিক)

টেক আউটলুক ওয়েবসাইট ভিভোর এই আপকামিং ফোনটির ট্রেনিং ম্যাটেরিয়াল শেয়ার করেছে। এর ফলে ফোনটির সমস্ত স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশ্যে এসে গেছে।

ডিজাইন

Vivo V29e ফোনটি 3D কার্ভ ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হবে। এই ফোনটি মাত্র 7.57 এমএম আলট্রা স্লিম এবং ওজন মাত্র 180.5 গ্রাম হবে। ছবিতে দেখতে পারেন, এই ফোনটি এখনও পর্যন্ত স্লিমেস্ট 3D কার্ভ ডিসপ্লেযুক্ত স্মার্টফোন হতে চলেছে বলে দাবি করা হচ্ছে। এছাড়া ফোনটির দামও মিড বাজেটে রাখা হবে। আরও পড়ুন: প্রতিদিন 3GB ডেটা সহ Vodafone idea এর টপ 5 প্ল্যান, দাম শুরু মাত্র 359 টাকা থেকে

Vivo V29e এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: ছবিতে দেখা যাচ্ছে Vivo V29e ফোনটিতে 6.78 ইঞ্চির কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এটি 2402 x1080 পিক্সেল রেজলিউশন এবং 120hz রিফ্রেশরেট সাপোর্ট করবে। এছাড়া এতে 1300 নিটস্ পীক ব্রাইটনেস পাওয়া যাবে।
  • প্রসেসর: Vivo V29e 5G ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 অক্টাকোর প্রসেসর থাকবে। এই প্রসেসর 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। এর ম্যাক্সিমাম ক্লক স্পীড 2.2Ghz।
  • স্টোরেজ: এই ফোনে RAM 3.0 সাপোর্ট সহ 8GB RAM থাকবে। এর সাহায্যে ফোনের RAM 8GB পর্যন্ত বাড়ানো যাবে। অর্থাৎ ইউজাররা মোট 16GB RAM উপভোগ করতে পারবেন। এর সঙ্গে 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি থাকবে।
  • ক্যামেরা: এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। ফোনটির ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। এর সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যাবে। জানিয়ে রাখি এই ক্যামেরার সাহায্যে বেন্ডিং স্টাইল পোর্ট্রেট ফটোগ্রাফি করা যাবে।
  • ওএস: Vivo V29e ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here