গত ফেব্রারি মাসে ভারতে iQOO Neo 7 5G ফোনটি লঞ্চ হয়েছিল। এই ফোনে 120W Charging, 64MP Camera এবং 12GB RAM রয়েছে। আজ আইকু ইন্ডিয়া তাদের এই শক্তিশালী ফোনটির দাম 2,000 টাকা কমিয়ে দিয়েছে। এই ফোনের দাম কমানোর পর নতুন দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
iQOO Neo 7 5G এর নতুন দাম
| নতুন দাম | স্টোরেজ ভেরিয়েন্ট | পুরনো দাম |
| ₹27,999 | 8GB RAM + 128GB Storage | ₹29,999 |
| ₹31,999 | 12GB RAM + 256GB Storage | ₹33,999 |
iQOO Neo 7 5G ফোনটির দাম 2 হাজার টাকা কমানোর পর ফোনটির 8GB RAM মডেলের দাম কমে 27,999 টাকা হয়ে গেছে। একইভাবে এই ফোনের 12GB RAM ভেরিয়েন্টের দাম কমে হয়েছে 31,999 টাকা। আজ থেকেই এই ফোনটি নতুন দামে কেনা যাবে। এই ফোনটি Interstellar Black এবং Frost Blue কালারে সেল করা হয়।
iQOO Neo 7 এর স্পেসিফিকেশন
- 6.78″ AMOLED 120Hz Display
- 12GB RAM + 256GB Storage
- MediaTek Dimensity 8200
- 64MP Triple Camera
- 120W fast charging
- 5,000mAh Battery
ডিসপ্লে: iQOO Neo 7 5G ফোনটিতে 6.78 ইঞ্চির ফুলএইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট ও 300 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই ডিসপ্লে 1300 নিটস্ ব্রাইটনেস এবং 388 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এছাড়া এই ফোনের স্ক্রিন 2ডি গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গেমিঙের জন্য এই ফোনে Large Vapor Chamber + multi-layer graphite 3D cooling টেকনোলজি রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iQOO Neo 7 5G এর রেয়ার ক্যামেরা সেটআপে ওআইএস ফিচার সাপোর্টেড ও এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










