Highlights
- তিনটি মডেলেই সুন্দর ডিজাইন এবং ফিচার রয়েছে।
- Boult W20 ডিভাইসের দাম মাত্র 899 টাকা।
- তিনটি ইয়ারবাডসেই IPX5 ওয়াটার রেজিস্টেন্স ফিচার দেওয়া হয়েছে।
Boult তাদের টিডব্লিউএস ইয়ারবাডস্ রেঞ্জের পরিধি আরও বাড়িয়ে তিনটি নতুন মডেল পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Y1 Pro, W50 এবং W20 ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস্ লঞ্চ করা হয়েছে। এই নতুন বাডস্গুলিতে সুন্দর ডিজাইন এবং ফিচার যোগ করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই মডেলগুলির দাম শুরু মাত্র 899 টাকা থেকে। এই ডিভাইসগুলি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং আমাজনের মাধ্যমে সেল করা হবে। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক এই টিডব্লিউএস ইয়ারবাডসগুলির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Y1 Pro, W50 এবং W20 বাডসের দাম
- এই নতুন রেঞ্জের মধ্যে Boult W20 সবচেয়ে সস্তা TWS। ের দাম মাত্র 899 টাকা। এটি স্পেস ব্ল্যাক, পাইন গ্রীন এবং গ্লেশিয়ার ব্লু কালারে সেল করা হবে।
- Boult W50 বাডস্ মাত্র 999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইস অ্যাশ ব্ল্যাক, ব্লু লাস্টার, সিলভার স্যান্ড এবং রুবি ব্রোঞ্জ কালারে পেশ করা হয়েছে।
- Boult Y1 Pro বাডসের দাম রাখা হয়েছে 1,099 টাকা। মেটালিক ফিনিশ সহ এই বাডস্ ব্ল্যাক, রেড এবং ব্লু কালারে বাজারে আনা হয়েছে।
Boult W20 এর স্পেসিফিকেশন
- এই বাডস্ একবার চার্জ করলে 32 ঘন্টা প্লেটাইম এবং 120 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম।
- ফাস্ট চার্জিঙের দৌলতে এই ডিভাইসে মাত্র 10 মিনিট চার্জ করে 120 মিনিট প্লেটাইম পাওয়া যায়।
- এই ইয়ারবাডস্ ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ করা যায়।
- কমব্যাট গেমিং মোডের মাধ্যমে গেমাররা মাত্র 45ms লেটেন্সি পাবেন। এতে বুমএক্স টেকনোলজির সাহায্যে 13 এমএম ড্রাইভার, হাই বেস এবং অডিও কোয়ালিটি পাওয়া যায়।
- ভয়েস কলের জন্য Boult W20 বাডসে ZEN ENC মাইক রয়েছে।
- এতে ব্লিঙ্ক অ্যান্ড পেয়ার টেকনোলজি, ব্লুটুথ 5.3, টাচ কন্ট্রোল, IPX5 ওয়াটার রেজিস্টেন্স রেটিং এবং ভয়েস অ্যাসিসটেন্স রয়েছে।
Boult W50 এর স্পেসিফিকেশন
- Boult W50 বাডসে 50 ঘন্টা প্লেটাইম এবং ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ডিভাইসে মাত্র 10 মিনিট চার্জ করলে 150 মিনিট প্লেটাইম পাওয়া যায়।
- এতেও 45ms আলট্রা লো লেটেন্সি আছে বলে জানানো হয়েছে।
- এতে জেন কোয়াড মাইক ইএনসি টেকনোলজি রয়েছে, যার মাধ্যমে ক্রিস্টাল-ক্লিয়ার ভয়েস কোয়ালিটি পাওয়া যায়।
- এই ডিভাইসে Boom X টেকনোলজি এবং 13mm ড্রাইভার যোগ করা হয়েছে।
- এর সঙ্গে ব্লিঙ্ক অ্যান্ড পেয়ার টেকনোলজি, ব্লুটুথ 5.3, টাচ কন্ট্রোল, ভয়েস অ্যাসিসটেন্স ইন্টিগ্রেশন এবং IPX5 ওয়াটার রেজিস্টেন্স রেটিং রয়েছে।
Boult Y1 Pro এর স্পেসিফিকেশন
- Boult Y1 Pro বাডসে 60 ঘন্টা ব্যাটারি লাইফ পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
- এতেও ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। মাত্র 10 মিনিট চার্জ করে এই ডিভাইসে 120 মিনিট পর্যন্ত প্লেটাইম পাওয়া যাবে।
- এই বাডসে ব্লিঙ্ক অ্যান্ড পেয়ার টেকনোলজি রয়েছে, যার মাধ্যমে ইউজাররা অত্যন্ত সহজেই তাদের ফোনের সঙ্গে কানেক্ট করতে পারবেন।
- Boult Y1 Pro তে জেন কোয়াড মাইক ইএনসি টেকনোলজি দেওয়া হয়েছে। ফলে এতে হাই কোয়ালিটি কল এবং নয়েস ক্যানসেলেশনের সুবিধা পাওয়া যায়।
- এতে 13mm ড্রাইভার এবং BoomX ফিচার যোগ করা হয়েছে।
- এই ডিভাইসে টাচ কন্ট্রোল, IPX5 ওয়াটার রেজিস্টেন্স রেটিং এবং ভয়েস অ্যাসিসটেন্স রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









