ভারতে আসছে Redmi Note 13 সিরিজ, এই নামেই হতে পারে লঞ্চ

ইতিমধ্যে Redmi Note 13 সিরিজ লঞ্চ হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে চীনে Redmi Note 13, Note 13 Pro এবং Redmi Note 13 Pro+ 5G স্মার্টফোন পেশ করা হয়েছে। ভারতে সবসময়ই রেডমি নোট সিরিজের চাহিদা থাকে এবং এবারেও এর ব্যতিক্ৰম নয়। তবে খবর পাওয়া যাচ্ছে চীনে লঞ্চ করা Redmi Note 13 series ভারতে Poco ব্র্যান্ডের অধীনে লঞ্চ করা হতে পারে।

ভারতে লঞ্চ হবে Redmi Note 13 series

চীনের বাইরে অন্যান্য মার্কেটে Redmi Note 13 series পোকো ব্র্যান্ডের অধীনে লঞ্চ করা হবে বলে জানা গেছে। অর্থাৎ রেডমি নোর 13, নোট 13 প্রো এবং নোট 13 প্রো+ ভারতে পোকো ফোন হিসাবে পেশ করা হবে। জানিয়ে রাখি এর আগেও Poco F1 সিরিজ থেকে শুরু করে Poco F5 সিরিজ পর্যন্ত চীনে লঞ্চ করা রেডমি নোট সিরিজের স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে সেল করা হয়েছে।

Redmi Note 13 ভারতে Poco X6 5G হিসাবে লঞ্চ করা হতে পারে। একইভাবে Redmi Note 13 Pro Plus ফোনটি ভারতে Poco X6 Pro 5G নামে পেশ করা হতে পারে। সম্প্রতি প্রকাশ্যে আসা IMEI ডেটাবেসেও আপকামিং বেনামি পোকো ফোন 2312DRAF3G (গ্লোবাল) এবং 2312DRAF3I (ইন্ডিয়া) মডেল নাম্বার সহ দেখা গেছে এবং এই ফোনটি রেডমি নোর 13 5জির রিব্র্যান্ডেড ভার্সন বলে মনে করা হচ্ছে।

Redmi Note 13 সিরিজের স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনRedmi Note 13Redmi Note 13 ProRedmi Note 13 Pro+
স্ক্রিন6.67″ 120Hz AMOLED6.67″ 1.5K FHD+ AMOLED6.67″ 1.5K FHD+ AMOLED
প্রসেসরMediaTek Dimensity 6080Qualcomm Snapdragon 7s Gen 2MediaTek Dimensity 7200
ব্যাক ক্যামেরা100MP Dual Rear Camera200MP Triple Rear Camera200MP Triple Rear Camera
ফ্রন্ট ক্যামেরা16MP Selfie Camera16MP Selfie Camera16MP Selfie Camera
ব্যাটারি5,000 Battery5,100 Battery5,000 Battery
চার্জিং33W Fast Charging67W Fast Charging120W Fast Charging

 

Redmi Note 13 সিরিজের দাম (গ্লোবাল)

চীনে Redmi Note 13 5G ফোনটি চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে এই মডেলগুলিতে 6GB RAM, 8GB RAM এবং 12GB RAM যোগ করা হয়েছে। এর সঙ্গে এতে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনটির প্রাথমিক দাম CNY 1,199 অর্থাৎ প্রায় 13,900 টাকা দামে পেশ করা হয়েছে। একইভাবে রেডমি নোট 13 প্রো এর প্রাথমিক দাম CNY 1,499 অর্থাৎ প্রায় 17,500 টাকা রাখা হয়েছে এবং এতে 16GB পর্যন্ত RAM রয়েছে। সবচেয়ে বড় ফোন রেডমি নোট 13 প্রো প্লাস ফোনটি 12GB ও 16GB RAM সহ পেশ করা হয়েছে এবং এর দাম CNY 1,999 অর্থাৎ প্রায় 22,800 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here