Highlights
- নভেম্বরে পেশ হতে পারে Vivo X100 এবং iQOO 12।
- iQOO 12 ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট থাকতে পারে।
- Vivo X100 সিরিজে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
আগামী নভেম্বর মাসে ভিভো এবং আইকু তাদের নতুন স্মার্টফোন বাজারে আনার প্রস্ততি নিচ্ছে। চীনে প্রথমে Vivo X100 সিরিজ এবং এরপর iQOO 12 সিরিজ পেশ করা হতে পারে। এরপর ভারতেও iQOO 12 সিরিজ লঞ্চ করা হতে পারে। এই পোস্টে এই আপকামিনহ সিরিজদুটির সম্ভাব্য লঞ্চ টাইমলাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চের আগেই প্রকাশ্যে Xiaomi 14 এর পোস্টার। ফোনে থাকতে পারে এইসব দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশন
Vivo X100 এবং iQOO 12 এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন
- টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Vivo X100 এবং iQOO 12 এর লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানিয়েছেন।
- আগামী 11 নভেম্বর iQOO 12 সিরিজ পেশ করা হতে পারে বলে জানা গেছে।
- অন্যদিকে Vivo X100 সিরিজে 11 নভেম্বরের পর পেশ করা হতে পারে।
- আরও একজন টিপস্টার জানিয়েছেন অনলাইনের মাধ্যমে iQOO 12 সিরিজ 11 নভেম্বর রিলিজ করা হবে।
- তবে Vivo X100 সিরিজ 11 নভেম্বরের পরে একটি ইভেন্টের মাধ্যমে পেশ করা হতে পারে।
- জানিয়ে রাখি এর আগেও iQOO 12 সিরিজের ভ্যানিলা মডেল iQOO 12 ফোনটি নভেম্বর মাসেই ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছিল।
iQOO 12 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: iQOO 12 ফোনে ফ্ল্যাট E7 AMOLED প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। এতে 144Hz রিফ্রেশরেট এবং 2K রেজলিউশন দেওয়া হতে পারে।
- প্রসেসর: এই ফোনে আগামী 24 অক্টোবর আসন্ন স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট যোগ করা হতে পারে।
- স্টোরেজ: এতে 16GB LPDDR5x RAM + 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ দেওয়া হতে পারে।
- ব্যাটারি: এই ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
- ক্যামেরা: iQOO 12 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে 50MP ওমনিভিশন OV50H সেন্সর, 50MP ISOCELL JN1 ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3X অপটিক্যাল জুম সহ 64MP তৃতীয় লেন্স থাকবে বলে জানা গেছে।
- ওএস: iQOO 12 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং Origin OS 4.0 তে কাজ করতে পারে।
Vivo X100 সিরিজের স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: Vivo X100 সিরিজের ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত এমোলেড ডিসপ্লে যোগ করা হতে পারে। এতে পাঞ্চ হোল কাটআউট সহ কার্ভ কর্নার থাকতে পারে।
- প্রসেসর: Vivo X100 এবং X100 Pro ফোনে ডায়মেনসিটি 9300 চিপসেট দেওয়া হতে পারে। তবে সিরিজের Pro+ মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসরে রান করবে বলে শোনা যাচ্ছে।
- ক্যামেরা: Vivo X100 এবং X100 Pro ফোন একটি ইন্ডিপেন্ডেন্ট V3 ISP সহ লঞ্চ করা হতে পারে। একইভাবে X100 Pro+ ফোনে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP ত্রলিফটো লেন্স থাকতে পারে।
- ব্যাটারি: Vivo X100 সিরিজে 100W ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং ফান টাচ ওএসে কাজ করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










