Highlights
- 23 নভেম্বর লঞ্চ করা হবে Honor 100 সিরিজ।
- এই সিরিজে Honor 100 এবং প্রো পেশ করা হবে।
- প্রো ফোনে 50+32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
টেক কোম্পানি অনার চীনে তাদের Honor 100 সিরিজ পেশ করবে বলে জানিয়ে দিয়েছে। আগামী 23 নভেম্বর এই সিরিজের অধীনে Honor 100 এবং Honor 100 Pro নামের দুটি ফোন পেশ করা হবে। লঞ্চের আগেই চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোর মাধ্যমে উভয় ফোনের স্পেসিফিকেশন, স্টোরেজ এবং দাম সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনদুটি সম্পর্কে। আরও পড়ুন: 4 ডিসেম্বর চীনে লঞ্চ হবে OnePlus 12, সঙ্গে লঞ্চ হতে পারে OnePlus Ace 3 ফোনও
Honor 100 এবং Honor 100 Pro এর স্পেসিফিকেশন (লিক)
- 6.78 ইঞ্চির কোয়াড কার্ভড OLED স্ক্রিন
- Honor 100 – স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর
- Honor 100 Pro – স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট
- 16GB RAM +512GB স্টোরেজ
- 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা
- 50MP ফ্রন্ট ক্যামেরা
- 5,450mAh ব্যাটারি
- 100W ফাস্ট চার্জিং
- অ্যান্ড্রয়েড 14
ডিসপ্লে: লিকে বলা হয়েছে Honor 100 এবং Honor 100 Pro ফোনে 6.78 ইঞ্চির কোয়াড কার্ভড OLED প্যানেল থাকতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে। জানিয়ে রাখি টিজারে ভ্যানিলা মডেলে পাঞ্চ হোল এবং প্রো মডেলে পিল শেপ ফ্রন্ট ক্যামেরা সেটআপ থাকবে বলে জানানো হয়েছে।
প্রসেসর: Honor 100 ফোনে স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর থাকতে পারে। অন্যদিকে Honor 100 Pro ফোনটিতে স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।
স্টোরেজ: Honor 100 সিরিজের ফোনে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
Honor 100 এর ক্যামেরা: Honor 100 সনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে OIS সাপোর্টেড 50MP IMX906 প্রাইমারি সেন্সর এবং 12-মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে। সেলফির জন্য এই ফোনে 50MP IMX816 লেন্স থাকতে পারে।
Honor 100 Pro এর ক্যামেরা: Honor 100 Pro ফোনের ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল IMX816 প্রাইমারি সেন্সর এবং 32 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে OIS সাপোর্টেড 50 মেগাপিক্সেল IMX906 প্রাইমারি সেন্সর, 12-মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 32-মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।
ব্যাটারি: উভয় ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,450mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
অন্যান্য: Honor 100 এবং Honor 100 Pro ফোনে ডুয়েল স্পিকার, এনএফসি, আইআর ব্লাস্টার এবং এক্স আক্সিস লিনিয়ার মোটর থাকতে পারে।
ওএস: Honor 100 সিরিজের দুটি ফোনই অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ওএস ইউআই এর সঙ্গে পেশ করা হতে পারে।
Honor 100 এর দাম (লিক)
- লিক রিপোর্ট অনুযায়ী Honor 100 এবং Honor 100 Pro ফোনদুটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।
- Honor 100 ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 2,799 ইউয়ান অর্থাৎ প্রায় 33,302 টাকা রাখা হতে পারে।
- ফোনটির 16GB RAM + 256GB অপশন 3,099 ইউয়ান অর্থাৎ প্রায় 36,010 টাকা দামে সেল করা হতে পারে।
- ফোনটির টপ মডেল 16GB RAM + 512GB স্টোরেজ সহ টপ মডেল 3,399 ইউয়ান অর্থাৎ প্রায় 40,450 টাকা দামে পেশ করা হতে পারে।
Honor 100 Pro এর দাম (লিক)
- Honor 100 Pro ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেল 3,699 ইউয়ান অর্থাৎ প্রায় 44,000 টাকা দামে লচ করা হতে পারে।
- ফোনটির 16GB RAM + 256GB ভেরিয়েন্টের দাম 3,999 ইউয়ান অর্থাৎ প্রায় 46,500 টাকা রাখা হতে পারে।
- এই ফোনের টপ মডেলে 16GB RAM + 512GB স্টোরেজ থাকতে পারে এবং এই মডেল 4,299 ইউয়ান অর্থাৎ প্রায় 51,200 টাকা দামে সেল করা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










