Price Drop অ্যালার্ট: Vivo ‘Y’ সিরিজ এবং ‘T’ সিরিজের স্মার্টফোন এখন আরও সস্তা, কোম্পানি কম করল এইসব ফোনের দাম

2023 সাল শেষ হওয়ার আগেই টেক ব্র্যান্ড ভিভো তাদের ভারতীয় ফ্যানদের জন্য নতুন উপহার নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের Vivo Y56 এবং Vivo T2 5G ফোনের দাম কমিয়ে দেওয়া হয়েছে। দাম কমানোর পর থেকে এই ফোনদুটি ক্ত টাকা দামে কেনা যাবে সেই ডিটেইলস নিচে জানানো হল।

Vivo Y56 এর দাম

Vivo Y56 ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে সেল করা হয় এবং কোম্পানি এই ফোনের দুটি মডেলের দামই কমিয়ে দিয়েছে। ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট আগে 16,999 টাকা দামে সেল করা হত, কিন্তু এখন এই ফোনটি 15,999 টাকার বিনিময়ে কেনা যাবে। একইভাবে 18,999 টাকা দামের 8GB RAM + 128GB মেমরি মডেলের দাম কমিয়ে 17,999 টাকা করে দেওয়া হয়েছে।

Vivo Y56 এর অফার

ওপরে বলা 1 হাজার টাকা প্রাইস কাট ছাড়াও ICICI Bank, Yes Bank, IndusInd Bank সহ Onecard ইউজাররা কোম্পানির পক্ষ থেকে 1,000 টাকা অতিরিক্ত ক্যাশব্যাক পাবেন। শপিং সাইট ফ্লিপকার্ট, ভিভো অনলাইন স্টোর এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই অফার আগামী 31 ডিসেম্বর, 2023 পর্যন্ত উপভোগ করা যাবে।

Vivo T2 5G এর দাম

কোম্পানির Vivo T2 5G ফোনটিও দুটি ভেরিয়েন্টে সেল করা হয়। এই ফোনের 6GB RAM + 128GB মডেল 17,999 টাকা দামে সেল করা হত, এখন এই দাম কমিয়ে 16,999 টাকা করে দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির 19,999 টাকা দামের 8GB RAM + 128GB মেমরি মডেলের দাম কমিয়ে 18,999 টাকা করা হয়েছে।

Vivo T2 5G এর অফার

1,000 টাকা প্রাইস ড্রপ ছাড়াও বাছাই করা ব্যাঙ্ক কার্ডের ইউজারদের কোম্পানি 1,500 টাকা ডিসকাউন্ত দিচ্ছে। কোম্পানি IndusInd Bank, Yes Bank, Federal Bank এবং Bank of Baroda কার্ড হোল্ডারদের এই অফার দিচ্ছে। 31 ডিসেম্বর, 2023 পর্যন্ত ফ্লিপকার্ট ও ভিভো ওয়েবসাইট সহ অফলাইন রিটেইলস স্টোরের মাধ্যমে এই অফার উপভোগ করা যাবে।

Vivo Y56 5G এর স্পেসিফিকেশন

  • 6.58″ FHD+ Display
  • Mediatek Dimensity 700
  • 50MP Dual Rear Camera
  • 18W 5,000mAh Battery

ডিসপ্লে – Vivo Y56 ফোনটিতে 2408 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.58-inch FHD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। ওয়াটারড্রপ নচযুক্ত এই ডিসপ্লে 60Hz রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর – এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফানটাচ ওএসে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 700 চিপসেট যোগ করা হয়েছে।

ক্যামেরা – ফটোগ্রাফির জন্য Vivo Y56 এর ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি – পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে। আই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

অন্যান্য – সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। কানেক্টিভিটি অপশন হিসাবে এই ফোনে 5G, 4G LTE, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।

Vivo T2 5G এর স্পেসিফিকেশন

  • 6.38″ FHD+ Display
  • Qualcomm Snapdragon 695
  • 64MP Dual Rear Camera
  • 44W 5,000mAh Battery

ডিসপ্লে – Vivo T2 ফোনটি ওয়াটারড্রপ নচসহ একটি 6.38-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনটিতে 1300 নিটস ব্রাইটনেস, 6000000: 1 কনট্রাস্ট রেশিও, 360 Hz টাচ স্যাম্পলিং রেট, 2400 × 1080 পিক্সেল রেজলিউশন যুক্ত স্ক্রিন দেওয়া হয়েছে।

প্রসেসর – এই ফোনটিতে প্রসেসিঙের জন্য Qualcomm Snapdragon 695 SoC এবং গ্রাফিক্সের জন্য Adreno 619GB GPU যোগ করা হয়েছে।

ক্যামেরা – Vivo T2 স্মার্টফোনে ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS এবং EIS সহ F/1.79 অ্যাপারচারযুক্ত 64MP প্রাইমারি সেন্সর এবং F/2.4 অ্যাপারচারযুক্ত 2MP বোকে সেকেন্ডারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এই ফোনের ফ্রন্টে F/2.0 অ্যাপারচারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি – এই ফোনটিতে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি রয়েছে।

অন্যান্য – এই ফোনটি Android 13-বেসড Funtouch OS কাস্টম স্কিন আউট অফ দ্য বক্স রান করে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here