Airtel এর অদ্ভুত কাণ্ড! বিহারকে বিদেশ বানিয়ে ইউজারকে পাথাল 1 লক্ষ টাকার বিল

হথাত যদি কোনো দিন জানতে পারে নেটওয়ার্ক প্রোভাইডারের ভুল আপনাকে 1 লক্ষ টাকার বিল দিতে হবে, আপনার কেমন লাগবে? দিল্লির এক মহিলার সঙ্গে এমনটাই হয়েছে। নেহা নামক দিল্লির এই বাসিন্দা সম্প্রতি বিহার ঘুরতে যান এবং এয়ারটেল তাকে 1 লক্ষ টাকার বিল পাঠিয়ে নেটওয়ার্ক বন্ধ করে দেয়। নিচে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হল।

X (Twitter)-এ অভিযোগ

নেহা টুইটারে পোস্ট করে বলেছে, “একটি ভয়ঙ্কর স্ক্যাম! আমি এখন বাল্মিকি নগর, বিহারে আছি। এয়ারটেল আমায় 1 লক্ষ টাকার রোমিং বিল পাঠিয়েছে। আমি একজন ভারতীয় নাগরিক এবং এখন ভারতেই আছি। আমার কোনো বিল বাকি নেই অথচ এয়ারটেল আমার নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে ও ঘরবাড়ি থেকে এত দূরের এলাকায় এখন কোম্পানির জন্য অসহায় হয়ে রয়েছি।

নেহা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করেছেন। তিনি পোস্টে এয়ারটেলকে ট্যাগ করে বলেছেন কোনো নোটিশ ছাড়া নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া মহিলা সুরক্ষার বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ। এছাড়াও তিনি জানিয়েছেন এয়ারটেল তাকে জাল বিল পাঠিয়েছে। রোমিং ও ইন্টারন্যাশনাল চার্জ ধরে তাঁর নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি কখনও দেশের বাইরে যাননি পর্যন্ত এবং তাঁর কোনো বিলও বাকি নেই।

হাত তুলে নিয়েছে কোম্পানি

নেহা জানিয়েছেন তাঁর নাম্বার বন্ধ হয়ে যাওয়ার পর অন্য নাম্বার থেকে এয়ারটেল কাস্টোমার কেয়ারে যোগাযোগ করেন এবং তাঁরা উত্তর দেয়, “আমরা কিছু করতে পারবো না। এই পদক্ষেপ সিস্টেম থেকে জেনারেট করা হয়েছে।”

1, 792 টাকা দিয়ে চালু করতে হবে নাম্বার

কোম্পানির কাস্টোমার কেয়ারে যোগাযোগ করলে নেহাকে বলা হয় পুনরায় নাম্বার চালু করতে হলে তাকে 1,792 টাকা জমা করতে হবে।

আগেও এমন করেছে এয়ারটেল

2016 সালে এয়ারটেল ব্যাঙ্গালুরুতে এক ব্যাক্তিকে এত বড় বিল পাথায় যে তিনি অসুস্থই হয়ে গেছিলেন। মেলবিন জন থমাস নামক ব্যাঙ্গালুরুর এই বাসিন্দাকে চার দিন পর্যন্ত রোমিং ফোন ব্যাবহার করার জন্য এয়ারটেলের পক্ষ থেকে প্রায় 13 কোটি টাকার বিল পাঠানো হয়েছিল, যা দেখে তাঁর হার্ট অ্যাটাক পর্যন্ত হয়। এরপর তিনি এয়ারটেলের বিরুদ্ধে মামলা করেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here