মাত্র 9499 টাকা দামে লঞ্চ হল শক্তিশালী POCO M6 5G, দেখে নিন স্পেসিফিকেশন

পোকো তাদের ভারতীয় ফ্যানদের জন্য নতুন উপহার নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে নতুন POCO M6 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনটির মধ্য দিয়ে কোম্পানি সস্তা 5G ফোনের বাজার দখল করতে চাইছে। এই ফোনে টার্বো RAM ফিচার সহ 16GB পর্যন্ত RAM এর ক্ষমতা, 256জিবি স্টোরেজ, 5000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল AI ডুয়েল রেয়ার ক্যামেরা, 6.74 ইঞ্চির ডিসপ্লের মতো বেশ কিছু সুন্দর ফিচার রয়েছে। এই পোস্টে লেটেস্ট POCO M6 5G ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল।

POCO M6 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: POCO M6 5G ফোনে 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। 90Hz রিফ্রেশরেটের পাশাপাশি স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 যোগ করা হয়েছে।
  • প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ চিপসেট রয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটিতে 8GB RAM + 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। RAM বাড়ানোর জন্য এতে টার্বো ফিচার এবং স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড যোগ করা হয়েছে, এর সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য POCO M6 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি AI লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।
  • অন্যান্য: POCO M6 5G ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5G, নলুটুথ, ওয়াইফাই এবং ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।
  • ওএস: POCO M6 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং এমআইইউআই 14 এ কাজ করে। এই ফোনটিকে কোম্পানি দুই বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট দেবে।

POCO M6 5G এর দাম এবং সেল

  • কোম্পানির পক্ষ থেকে নতুন POCO M6 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
  • ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 10,499 টাকা।
  • POCO M6 5G ফোনের 6GB RAM + 128GB মডেল 11,499 টাকা দামে পেশ করা হয়েছে।
  • ফোনটির টপ মডেল 8GB RAM + 256GB সহ 13,499 টাকা দামে সেল করা হবে।
  • এই সবকটি মডেলে কোম্পানি ব্যাঙ্ক অফার দিচ্ছে। এই অফার দিয়ে ফোনটির বেস মডেলের দাম পড়বে মাত্র 9,499 টাকা।
  • আগামী 26 ডিসেম্বর থেকে ফ্লিপকার্ট এবং রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোন সেল করা হবে।
  • এই ফোনটি অরিয়ন ব্লু এবং ম্যালেস্টিক ব্ল্যাক কালারে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here