পোকো নতুন বছরে ভারতে তাদের X6 সিরিজ পেশ করে POCO X6 এবং POCO X6 Pro স্মার্টফোন লঞ্চ করতে পারে। জানিয়ে রাখি বিগত বেশ কিছু দিন ধরে এই ফোনদুটি সার্টিফিকেশন সাইট এবং লিকের মাধ্যমে সামনে এসেছে। এবার স্বয়ং ব্র্যান্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে এই ফোনের লঞ্চ সম্পর্কে জানানো হয়েছে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ফোনের টিজার এবং সম্ভাব্য স্পেসিফিকেশন।
POCO X6 সিরিজের টিজার
- সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কোম্পানির হেড হিমাংশু টন্ডন POCO X6 সিরিজের টিজার শেয়ার করেছেন।
- নিচে শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে ক্রিসমাসের শুভকামনার সঙ্গে সঙ্গে কোম্পানির পক্ষ থেকে ইউজারদের জন্য নতুন উপহার নিয়ে আসা হচ্ছে বলা জানানো হয়েছে।
- পোস্ট ইমেজে অত্যন্ত স্পষ্টভাবে X অক্ষরটিকে হাইলাইট করা হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি POCO X6 বাজারে আসছে।
- এখনও পর্যন্ত লঞ্চ ডেট জানা যায়নি, তবে আশা করা হচ্ছে নতুন বছরের প্রথমেই জানুয়ারি মাসে এই সিরিজের POCO X6 এবং POCO X6 Pro স্মার্টফোন পেশ করা হবে।
Happy Xmas Everyone ???
Santa is coming with the gift soon ??. pic.twitter.com/kJBfxY4CvD— Himanshu Tandon (@Himanshu_POCO) December 25, 2023
POCO X6 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই সিরিজের দুটি ফোনেই 6.67-ইঞ্চির OLED স্ক্রিন দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন, 12-বিট কালার, 120Hz রিফ্রেশরেট এবং 1,800 নিটস ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
- প্রসেসর: POCO X6 Pro ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8300 আলট্রা চিপসেট যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সিরিজের ভ্যানিলা মডেলে স্ন্যাপড্রাগন 7এস জেন 2 প্রসেসর থাকতে পারে।
- স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য উভয় ফোনে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
- ক্যামেরা: POCO X6 Pro ফোনে OIS সাপোর্টেড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। এতে 200MP প্রাইমারি সেন্সর, 8MP সেকেন্ডারি এবং 2MP থার্ড সেন্সর দেওয়া হতে পারে। অন্যদিকে POCO X6 ফোনে OIS ফিচারযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এতে 64MP প্রাইমারি, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স থাকতে পারে। এই দুটি ফোনেই সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
- ব্যাটারি: POCO X6 Pro ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। আবার POCO X6 ফোনে 67W ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,100mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
- ওএস: POCO X6 এবং POCO X6 Pro ফোনদুটি অ্যান্ড্রয়েড 14 এবং হাইপার ওএসে কাজ করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









