মাত্র 11,999 টাকা দামে 8GB RAM এবং 50MP Camera সহ লঞ্চ হল Moto G34 5G ফোন, সঙ্গে রয়েছে স্টাইলিশ লুক

মোটোরোলা ভারতে তাদের 5G ফোনের লিস্টে নতুন ফোন যোগ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতীয় ইউজারদের জন্য কম দামে একের পর এক 5G ফোন পেশ করে চলেছে। এবার কোম্পানি Moto G34 5G নামে একটি সস্তা ফোন পেশ করেছে। এই ফোনে 8GB পর্যন্ত RAM, 8GB virtual RAM সাপোর্ট, 6.5 ইঞ্চি ডিসপ্লে, 5000mAh ব্যাটারি, ডুয়েল 50 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক্যামেরার মতো সুন্দর ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেও যাক এই ফোনটি সম্পর্কে।

Moto G34 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Moto G34 5G ফোনে 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল ডিজাইনের এই স্ক্রিন এইচডি+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
  • প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর যোগ করা হয়েছে। এটি কিছুটা পুরনো হলেও 5G সাপোর্টের পাশাপাশি গেমিঙের জন্যও ভালো।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এতে 8GB পর্যন্ত RAMএবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়াও 8GB virtual RAM ব্যাবহার করে এই ফোনে 16GB RAM ব্যাবহার করা যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল কোয়াড পিক্সেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: Moto G34 5G ফোনে ডলবি অ্যাটমস সাপোর্ট, ডুয়েল স্টেরিও স্পিকার, ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট, IP52 রেটিঙের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।
  • 5G ব্যান্ড: Moto G34 5G ফোনে কোম্পানি 13 5G ব্যান্ড যোগ করেছে। এর ফলে ফোনটিতে সুন্দর 5G এক্সপেরিয়েন্স পাওয়া যায়।
  • ওএস: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Moto G34 5G এর দাম এবং সেল

  • কোম্পানির পক্ষ থেকে Moto G34 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।
  • এই ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 10,999 টাকা।
  • ফোনটির 8GB RAM + 128GB মডেল 11,999 টাকা দামে সেল করা হবে।
  • লঞ্চ অফার অনুযায়ী কোম্পানি এই ফোনে 1,000 টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
  • এই অফার প্রয়োগ করে বেস মডেল 9,999 টাকা এবং টপ মডেল 10,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
  • এই ফোনটি চারকল ব্ল্যাক এবং আইস ব্লু কালারে লঞ্চ করা হয়েছে।
  • শপিং সাইট ফ্লিপকার্ট, motorola.in এবং অন্যান্য রিটেইল আউটলেটের মাধ্যমে আগামী 17 জানুয়ারি থেকে এই ফোন সেল করা হবে
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here