LG লঞ্চ করেছে নতুন LED TV, এই টিভির দামে কেনা যাবে সেকেন্ড হ্যান্ড গাড়ি

ইলেক্ট্রনিক কোম্পানি LG ভারতের বাজারে নতুন টিভি সিরিজ পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এক সঙ্গে দুটি নতুন স্মার্ট LED TV লঞ্চ করা হয়েছে। ভারতের বাজারে নতুন LG QNED (Quantum NanoCell Display) 83 series এর টিভি লঞ্চ করা হয়েছে। এই সিরিজে 55 ইঞ্চি এবং 65 ইঞ্চির দুটি নতুন টিভি মডেল পেশ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই টিভিতে অসাধারণ ভিজুয়াল এক্সপেরিয়েন্স এবং ইমার্সিভ এন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। নিচে এই টিভির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

ছোঁয়ার বাইরে দাম

এই নতুন এলজি টিভি সিরিজে দুটি মডেল পেশ করা হয়েছে। এর মধ্যে 55QNED83SRA মডেলের দাম 1,59,990 টাকা এবং 65QNED83SRA মডেলের দাম 2,19,990 টাকা। এই টিভির যা দাম এতে অনায়াসে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা যায়।

উল্লেখযোগ্য ফিচার

কোম্পানি তাদের এলজি QNED 83 সিরিজের টিভিতে ডলবি ভিশন অ্যান্ড অ্যাটমস, এআই সুপার আপস্কেলিং, লোকাল ডিমিং এবং অ্যাডভান্স গেমিং ক্যাপাবিলিটির মতো অ্যাডভান্স ফিচার রয়েছে। নিচে টিভির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল।

QNED 83 সিরিজের টিভিতে কোয়ান্টাম ডট এবং ন্যানোসেল টেকনোলজি কম্বাইন পাওয়ারের মাধ্যমে 4K রেজোলিউশন সহ ডিটেইল এবং ক্লিয়ার ভিউইং এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এছাড়া টিভিতে α7 AI প্রসেসর 4K Gen6 যোগ করা হয়েছে। ডলবি ভিশন অ্যান্ড অ্যাটমস সাপোর্ট সহ সিনেমেটিক ভিউইং এক্সপেরিয়েন্স উপভোগ করা যায়।

এই টিভিতে স্মার্ট ডিমিং টেকনোলজির সঙ্গে ডিপ লার্নিং অ্যালগরিদম সাপোর্ট রয়েছে, যা হ্যালো এফেক্ট কম করে ফলে স্মুথ এবং ন্যাচারাল ইমেজ পাওয়া যায়।

এছাড়া এতে গেম ড্যাশবোর্ড এবং অপ্টিমাইজার, এএমডি ফ্রিসিঙ্ক, পিআরআর এবং 120 হার্টস রিফ্রেশরেটের মতো ফিচার রয়েছে যা অসাধারণ গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এতে নতুন ওয়েব ওএস সহ পারসোনালাইজড, ফাস্ট এবং ইজি স্মার্ট এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এছাড়া টিভিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট রয়েছে, জার ফলে এতে গুগল অ্যাসিস্ট্যান্ট, আমাজন অ্যালেক্সা ব্যাবহার করা যায়। এর সঙ্গে এই টিভি মাল্টি ভিউ ফিচার রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here