Vivo চুপিসারে তাদের V-সিরিজের অধীনে নতুন Vivo V30 পেশ করা হয়েছে। এই ফোনটির স্পেসিফিকেশন অনেকটা গত ডিসেম্বর মাসে চীনে লঞ্চ করা Vivo S18 ফোনটির মতো। Vivo V30 ফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছে। আপাতত ফোনটি ভারত, ইন্দোনেশিয়া, হ্নগকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ইউএইর মার্কেটে সেল করা হবে। এই ফোনে 2800 নিটস ব্রাইটনেস সহ 6.78-ইঞ্চির FHD+ 120Hz 60° কার্ভ AMOLED ডিসপ্লে এবং ডুয়েল সফট LED সহ 50MP অটো ফোকাস ফ্রন্ট ক্যামেরার মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে।
সুন্দর ডিজাইন
Vivo V30 ফোনটি ব্লুম হোয়াইট কালারে পেশ করা হয়েছে এবং ফোনের ব্যাক প্যানেলে ফটো লিথোগ্রাফি ব্যাবহার করে 3ডি পেটাল প্যাটার্নে 13 মিলিয়ন স্পর্শ রেখা খোদাই করা হয়েছে। এক্কা ভার্সনে গ্লসি গ্লাস লেয়ারে সবুজ ও নীল রঙে জলের ঢেউ এর মতো প্যাটার্ন রয়েছে। এছাড়াও রং পরিবর্তনকারী একটি সবুজ কালার মডেল যা ইউভি কালারে রং বদলে গাঢ় নীল রং হয়ে যায় এবং ফ্লোরাইট এজি গ্লাস দিয়ে তৈরি একটি নভেল ব্ল্যাক শেড রয়েছে।
vivo V30 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 6.78-ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2800×1260 পিক্সেল রেজোলিউশন, 20:9 আসপেক্ট রেশিও, HDR10, 120Hz রিফ্রেশরেট, 100% DCI-P3 কালার গামুট এবং 2800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য এতে 4nm প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট এবং গ্রাফিক্সের জন্য Adreno 720 GPU রয়েছে।
- স্টোরেজ: এই ফোনে 8GB / 12GB RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে।
- ওএস: এই ফোনটি FuntouchOS 14 সহ অ্যান্ড্রয়েড 14 এ কাজ করে।
- রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP পোর্ট্রেট লেন্স রয়েছে।
- ফ্রন্ট ক্যামেরা: সেলফির জন্য এতে ডুয়েল সফট এলইডি ফ্ল্যাশ সহ 50MP অটো ফয়াস ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্ট, স্টেরিও স্পিকার, হাই রেঞ্জ অডিও ডাস্ট এবং আইপি54 রেটিং যোগ করা হয়েছে।
- কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে 5G SA/NSA, ডুয়েল 4G VoLTE, ওয়াইফাই 6 802.11 ac (2.4GHz + 5GHz), ব্লুটুথ 5.4, GPS (L1 + L5), USB টাইপ সি এবং NFC রয়েছে।
Vivo V30 এর সেল এবং দাম
কোম্পানি জানিয়ে দিয়েছে Vivo V30 ফোনটি ভারত, ইন্দোনেশিয়া, হ্নগকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, মিশর ও ইউএই সহ 30 মার্কেটে সেল করা হবে। অন্যদিকে কোম্পানি আগামী 8 ফেব্রুয়ারি মেক্সিকোতে এই ফোনটি পেশ করবে, তাই এখনও পর্যন্ত ফোনটির দাম ঘোষণা করা হয়নি।









