12GB RAM ও 256GB স্টোরেজ সহ লঞ্চ হল POCO X6 5G, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

গত জানুয়ারি মাসে পোকো ভারতে তাদের POCO X6 সিরিজ লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে POCO X6 5G ফোনের দুটি স্টোরেজ অপশন পেশ করা হয়েছিল। এবার এই ফোনের 12GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপআরতে এই ফোনের সেল শুরু হয়ে গেছে। এই ফোনের সঙ্গে ব্যাঙ্ক ডিসকাউন্ট পর্যন্ত পাওয়া যাচ্ছে। নিচে এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন, দাম এবং অফার সম্পর্কে জানানো হল।

Poco X6 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: POCO X6 5G ফোনে 6.67 ইঞ্চির 1.5কে এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশরেট, 2160Hz টাচ স্যাম্পেলিং রেট, 1800 নিটস ব্রাইটনেস, 1920 PWM ডিমিং এবং কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে।
  • প্রসেসর: এই ফোনে স্ন্যাপড্রাগন 7এস জেন 2 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে এবং এর সঙ্গে অ্যাড্রিনো 710 জিপিইউ দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 8GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: Poco X6 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এতে OIS ফিচারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67 ওয়াট টার্বো চার্জিং সাপোর্টেড 5,100mAh ব্যাটারি রয়েছে।
  • কানেক্টিভিটি: Poco X6 5G ফোনে ডুয়েল সিম 5G, 4GLTE, ওয়াইফাই এবং ব্লুটুথের মতো ফিচার দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমস সাপোর্ট, এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর, IP54 রেটিং, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, আইআর ব্লাস্টারের মতো অ্যাডভান্স কিছু ফিচার রয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং MIUI 14 সহ পেশ করা হয়েছে, যা ভবিষ্যতে আপগ্রেড করা হবে।

POCO X6 5G এর দাম, সেল এবং অফার

  • Poco X6 5G ফোনের 12GB RAM ও 256GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 23,999 টাকা।
  • ফোনটি কেনার সময় আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট / ক্রেডিট কার্ড ব্যাবহার করলে বা ইএমআই ট্রানজংকশন করলে 3,000 টাকা ছাড় পাওয়া যাবে।
  • এই অফার প্রয়োগ করে ফোনটি মাত্র 20,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
  • এছাড়াও গ্রাহকরা ফ্লিপকার্টে 3,000 টাকা এক্সচেঞ্জ বোনাস পর্যন্ত পাবেন।
  • ভারতে Poco X6 5G ফোনটি মিরর ব্ল্যাক এবং স্নোস্টর্ম হোয়াইট কালারে সেল করা হয়।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here