রিয়েলমি মালয়েশিয়াতে তাদের Realme 12+ 5G এবং 12 Pro+ 5G ফোনের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। এরপর কোম্পানির পক্ষ থেকে ভারতে এই ফোন টিজ করা হয়েছে। টিজারে ফোনের নাম উল্লেখ করা না হলেও এই ফোনটি Realme 12 Plus 5G হবে বলেই মনে করা হচ্ছে। এই ফোনটি আগামী 29 ফেব্রুয়ারি লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এর আগে ভারতে কোম্পানির 12 Pro সিরিজের অধীনে Realme 12 Pro 5G এবং Realme 12 Pro+ 5G লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন ফোনটি সম্পর্কে।
Realme 12+ 5G ইন্ডিয়ান টিজার
- সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে রিয়েলমি একটি নতুন ফোনের টিজার শেয়ার করেছে।
- কোম্পানির পক্ষ থেকে তাদের পোস্টে #OneMorePlus লেখা হয়েছে, যা থেকে মনে করা হচ্ছে এই ফোনটি Realme 12+ 5G হবে।
- আরও বলা হয়েছে এই আগামী ফোনটি মিড রেঞ্জ ক্যাটাগরিতে পেশ করা হবে।
- কোম্পানির ওয়েবসাইটেও এই ফোনের মাইক্রো সাইট লাউভ করে দেওয়া হয়েছে। এখানে এই ফোনটি গ্রীন কালারে দেখা গেছে। এতে লেদার ফিনিশ এবং ভার্টিক্যাল স্ট্রিপ রয়েছে।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 12 নতুন আপগ্রেডের সুবিধা পাওয়া যাবে।
- জানিয়ে রাখি আগামী 29 ফেব্রুয়ারি মালয়েশিয়াতে Realme 12+ 5G ফোন লঞ্চ করা হবে। এই একই দিনে ভারতেও এই ফোনটি পেশ করা হবে বলে মন এক্রা হচ্ছে।
Reset everything because it's going to be a power-packed one more + ?
The ultimate value mid-ranger is arriving soon.?
Watch out! #OneMorePlusKnow more: https://t.co/rDXAZfmyEH pic.twitter.com/154UNPfodf
— realme (@realmeIndia) February 16, 2024
Realme 12+ 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Realme 12+ 5G ফোনে 6.67 ইঞ্চির ফ্ল্যাট এমোলেড ডিসপ্লে দেওয়া হবে বেল জানা গেছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট এবং 1800 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করতে পারে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 চিপসেট থাকতে পারে।
- স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে।
- ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এতে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হবে। একইভাবে এই ফোনে সেলফির জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 67 ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হবে।
- ওএস: Realme 12+ 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 সহ পেশ করা হবে।









