গীকবেঞ্চ লিস্টিং থেকে জানা গেল iQOO Z9 5G ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন কেমন হতে পারে স্পেসিফিকেশন

আইকু খুব তাড়াতাড়ি তাদের Z9 সিরিজের সূচনা করে এই সিরিজের প্রথম ফোন iQOO Z9 5G পেশ করবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি এর সগে এই ফোনটি ভারতের সার্টিফিকেশন সাইট বিআইএসেও লিস্টেড হয়ে গেছে। এবার বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চ থেকে এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন দেখে নেওয়া যাক এই নতুন লিস্টিং এবং ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।

iQOO Z9 5G এর গীকবেঞ্চ লিস্টিং

  • গীকবেঞ্চ লিস্টিঙে এই আপকামিং ফোনটি I2302 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী আপকামিং iQOO Z9 5G ফোনটি মিডিয়াটেক Dimensity 7200 অক্টাকোর প্রসেসর সহ পেশ করা হবে।
  • এই ফোনে (7.25) 8GB পর্যন্ত RAM দেওয়া হবে বলে জানানো হয়েছে।
  • এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে।
  • গীকবেঞ্চে এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1186 এবং মাল্টি কোর টেস্টে 2683 পয়েন্ট পেয়েছে।

iQOO Z9 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: iQOO Z9 5G ফোনে 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে হাই রেজোলিউশন এবং ইন্ডাস্ট্রি বেস্ট রিফ্রেশরেট থাকতে পারে।
  • প্রসেসর: গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী iQOO Z9 ফোনে Dimensity 7200 প্রসেসর থাকবে, তবে লিক থেকে জানা গেছে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 বা মিডিয়াটেক ডায়মেনসিটি 8300 চিপসেট যোগ করা হবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z9 5G ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: iQOO Z9 ফোনে আগের Z8 মডেলের মতোই 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে জানা গেছে।
  • ক্যামেরা: এখনও পর্যন্ত এই ফোনের ক্যামেরা সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায়নি, তবে এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে বলে মনে করা হচ্ছে।
  • ওএস: iQOO Z9 ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে বলে গীকবেঞ্চে জানানো হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here