বর্তমানে TECNO Phantom V Fold 5G ফোনটি ভারতের বাজারে সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন। এই ফোনের ডিজাইনও Samsung Galaxy Z Fold ফোনের মতো। TECNO Phantom V Fold 5G ফোনে 7.65 ইঞ্চির 2K মেইন এমোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেনসিটি 9000+ প্রসেসর, 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন Tecno Phantom V Fold সম্পর্কে।
TECNO Phantom V Fold 5G এর দাম
বর্তমানে আমাজনে TECNO Phantom V Fold 5G ফোনের দাম 69,999 টাকা। বিভিন্ন প্ল্যাটফর্মে এই ফোনের দাম নিচে জানানো হল-
| Amazon | 69,999 টাকা (12gb+256gb) |
| Flipkart | 69,999 টাকা (12gb+256gb) |
কোথা থেকে কিনবেন TECNO Phantom V Fold 5G?
শপিং সাইট flipkart ও amazon এর মাধ্যমে TECNO Phantom V Fold 5G ফোনটি কেনা যায়। আমাজনে এই ফোনের সঙ্গে কোম্পানি 10,000 টাকার কুপন দিচ্ছে, ফলে এই ফোনটি মাত্র 59,999 টাকা দামে কেনা যাবে। এছাড়া ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে। ফ্লিপ কার্টে ব্যাঙ্ক ডিসকাউন্টের পাশাপাশি No cost EMI এর সুবিধাও রয়েছে। ফোনটির EMI এর মাসিক কিস্তি শুরু মাত্র 11,667 টাকা থেকে।
TECNO Phantom V Fold 5G এর স্পেসিফিকেশন
- ডুয়েল ডিসপ্লে: এই টেকনো ফোনে দুটি ডিসপ্লে রয়েছে। ফোনটির মেইন স্ক্রিনটি 7.65 ইঞ্চির। LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনটি 2296 x 2000 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড একটি 2K+ স্ক্রিন। এছাড়া এই ফোনে 1080 x 2550 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.42 ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে আছে। TECNO PHANTOM V Fold 5G এর উভয় ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
- প্রসেসর: TECNO PHANTOM V Fold 5G ফোনটি 3.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 9000+ চিপসেটে রান করে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী জি710 জিপিইউ রয়েছে।
- RAM ও স্টোরেজ: এতে 12GB LPDDR5X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে।
- ক্যামেরা: ফোনটির ভেতরের এবং বাইরের উভয় ডিসপ্লেতে সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটি ভাঁজ করার পর জে ডিসপ্লে বাইরে থাকে তাতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি খোলার পর ভেতরের স্ক্রিনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এছাড়া ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের পোর্ট্রেট টেলিফটো লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45 ওয়াট ফাস্ট চার্জিঙ্গ সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- ওএস: Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে এই ফোনটি হাই ওএস ফোল্ড ভার্সনে কাজ করে।









