আগামী সপ্তাহে Realme জিটি সিরিজের Realme GT Neo 6 SE স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুত। জানিয়ে রাখি এর আগে এই ফোনটি সম্পর্কে লিক রিপোর্ট প্রকাশ্যে এসেছিল। এরপর ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনটি টিজ শুরু হয়। এবার নতুন টিজার অনুযায়ী এই ফোনটি আগামী সপ্তাহে লঞ্চ ল্রা হবে বলে জানানো হয়েছে। চলুন জেনে নেওয়া যাক Realme GT Neo 6 SE স্মার্টফোনটির ডিটেইলস সম্পর্কে।
Realme GT Neo 6 SE এর টিজার
- Realme GT Neo 6 SE ফোনটি সম্পর্কে মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে ডিটেইল প্রকাশ্যে এসেছে।
- নীচে দেওয়া ইমেজ অনুযায়ী ব্র্যান্ডের পক্ষ থেকে আগামী সপ্তাহে ফোনটি লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে।
- এই ফোনটি আগের থেকেও শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে বলে টিজার দেখে মনে করা হচ্ছে।
- এই ফোনটি প্রথমে হোম মার্কেট চীনে Qualcom Snapdragon 7+ Gen 3 চিপসেট সহ লঞ্চ করা হবে।
- জানিয়ে রাখি Snapdragon 7+ Gen 3 চিপসেট সহ আগের মাসে ওয়ানপ্লাস এস 3 ফোনটি লঞ্চ হয়েছিল।
- রিপোর্ট অনুযায়ী Realme GT Neo 6 SE ফোনটিকে গ্লোবাল মার্কেটেও লঞ্চ করা হতে পারে। কিন্তু এটি নিও সিরিজের পরিবর্তে Realme GT 6 নামে পেশ করা হতে পারে।
Realme GT Neo 6 SE এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: রিপোর্ট অনুযায়ী Realme GT Neo 6 SE স্মার্টফোনে BOE 8T LTPO 1.5K প্যানেল সহ 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট যোগ করা হতে পারে। এই ফোনটিতে 6,000 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হতে পারে।
- প্রসেসর: কোম্পানি Realme GT Neo 6 SE ফোনটিতে প্রসেসিঙের জন্য Qualcom Snapdragon 7+ Gen 3 চিপসেট যোগ করতে পারে।
- স্টোরেজ: GT Neo 6 SE ফোনে 16জিবি এলপিডিডিআর5এক্স RAM এবং 1টিবি ইউএফএস 4.0 স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে। তবে এই ফোনটির কয়টি মডেল পেশ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
- ক্যামেরা: আগের মডেলের মতোই এই ফোনটিতেও ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। সেলফির জন্য এই ফোনে 16MP লেন্স যোগ করা হতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য 5,500mAh ব্যাটারি এবং দ্রুত চার্জের জন্য 100W বা 120W ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হতে পারে।
- অপারেটিং সিস্টেম: ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 সহ Realme UI 5 দেওয়া হতে পারে।










