শীঘ্রই বাজারে লঞ্চ হতে পারে Realme C63 স্মার্টফোন, NBTC ওয়েবসাইটে দেখা গেল ডিটেইল

Realme কিছু দিনের মধ্যেই তাদের নতুন সি-সিরিজের Realme C63 স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই ফোনের ডিটেইলস এনটিসি সার্টিফিকেশন সাইটের মাধ্যমে প্রকাশ্যে এল। জানিয়ে রাখি এর আগে এই ফোনটি বিআইএস সহ অন্যান্য ফ্ল্যাটফর্মে লিস্টেড হতে দেখা গেছে। এর থেকে মনে করা হচ্ছে কোম্পানি শীঘ্রই এই ফোনটি লঞ্চের ঘোষণা করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme C63 স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

Realme C63 এনটিসি লিস্টিং

  • নতুন Realme ফোনটি RMX3939 মডেল নাম্বার সহ থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে।
  • এনটিসি লিস্টিং অনুযায়ী ফোনটি Realme C63 নামে লঞ্চ হতে পারে।
  • NBTC ফ্ল্যাটফর্মে মডেল নাম্বার এবং নাম ছাড়া আর অন্যান্য কোন ফিচার সম্পর্কে জানা যায়নি।
  • জানিয়ে রাখি এখনও পর্যন্ত Realme C63 ফোনটি NBTC, BIS সহ বেশকিছু অন্যান্য সার্টিফিকেশন সাইটে দেখার পর শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

Realme C63 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • এফসিসি লিস্টিং অনুযায়ী Realme C63 ফোনটি 5000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • ফোনটি চার্জ করার জন্য 45W SuperVOOC চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।
  • ক্যামেরা FV-5 লিস্টিং অনুযায়ী এই ফোনের ক্যামেরা ডিটেইলস প্রকাশ্যে এসেছিল। জানিয়ে রাখি এই ফোনে 35 মিমি ফোকাল লেন্থ, এফ/1.8 অ্যাপচার এবং 4096 × 3072 পিক্সেল রেজোলিউশন সহ 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনের ফ্রন্টে f/1.8 অ্যাপচারযুক্ত 8MP লেন্স যোগ করা হতে পারে।
  • এফসিসি লিস্টিং অনুযায়ী Realme C63 ফোনে প্লাস্টিক এবং ভেগন লেদার ডিজাইন সহ লঞ্চ করা হতে পারে।
  • এই ফোনের প্লাস্টিক মডেলের ওজন 189 গ্রাম ও ডায়মেনশন 167.26 x 76.67 x 7.74 মিমি এবং লেদার মডেলের ওজন 191 গ্রাম ও ডায়মেনশন 167.26 x 76.67 x 7.79 মিমি হবে বলে জানানো হয়েছে।
  • Realme C63 ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Realme UI সহ কাজ করতে পারে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here