বিনামুক্যে পাওয়া যাবে JioCinema Premium, রিচার্জ করুন এই প্ল্যানগুলি

সম্প্রতি জিও তাদের JioCinema প্ল্যাটফর্মের জন্য দুটি নতুন প্ল্যান পেশ করেছে। এই প্ল্যানের প্রাথমিক দাম 29 টাকা (অফার সহ) প্রতি মাসে এবং এতে 4K রেজোলিউশন সহ বিভিন্ন শো এবং ফিল্ম উপভোগ করা যাবে। তবে জিও ইউজারদের কোম্পানির কিছু বাছাই করা প্ল্যান রিচার্জ করলে জিওসিনেমা সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন নেই। বিনামুল্যেই সমস্ত পরিষেবা পাওয়া যাবে।

জিওর কাছে বর্তমানে চারটি এমন এন্টারটেইনমেন্ট প্ল্যান রয়েছে যেগুলি রিচার্জ করে অন্যান্য বেনিফিটের সঙ্গেই জিও সিনেমা সাবস্কিপশন পাওয়া যাবে। এই সব প্ল্যানে JioCinema প্রিমিয়াম প্ল্যানের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মের সুবিধাও পাবেন। নিচে এইসব প্ল্যানের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জানানো হল।

JioCinema Premium প্ল্যান

দাম
ভ্যালিডিটি
ডেটা বেনিফিটকলিং বেনিফিটওটিটি সাবস্ক্রিপশন
148 টাকা28 দিন10GBনা12 OTT সাবস্ক্রিপশন
398 টাকা28 দিন56GB+6GBহ্যাঁ12 OTT সাবস্ক্রিপশন
1198 টাকা84 দিন168GB+18GBহ্যাঁ14 OTT সাবস্ক্রিপশন
4498 টাকা365 দিন730GB+78GBহ্যাঁ14 OTT সাবস্ক্রিপশন

 

  • 148 টাকা দামের জিও প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে 10GB 4G ডেটা পাওয়া যায়। এতে ইউজারদের 12 OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস দেওয়া হয়। এই প্ল্যানের সঙ্গে JioCinema Premium, Sony LIV, Zee5, Sun NXT, Discovery+ এর মতো বিভিন্ন প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন এছাড়া এই প্ল্যানে আর কোনো সুবিধা পাওয়া যায় না।
  • 389 টাকা দামের জিও প্ল্যান: এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে ডেইলি 2GB করে এবং এক্সট্রা 6GB 4G ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করে JioCinema Premium, Sony LIV, Zee5, Sun NXT, Discovery+ এর মতো মোট 12 OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যাবে। এছাড়াও এতে আনলিমিটেড ভয়েস কল এবং ডেইলি 100 SMS দেওয়া হয়।
  • 1,198 টাকা দামের জিও প্ল্যান: কোম্পানির এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এই প্ল্যানে JioCinema Premium, Sony LIV, Zee5, Sun NXT, Discovery+ এর মতো মোট 12 OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই প্ল্যানে ডেইলি 2GB করে 4G ডেটা, আনলিমিটেড 5জি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল ও ডেইলি 100 SMS উপভোগ করা যায়।
  • 4,498 টাকা দামের জিও প্ল্যান: এই প্ল্যানে 365 দিন ভ্যালিডিটি সহ আনলিমিটেড 5জি ডেটা এবং ডেইলি 2জিবি করে 4জি ডেটার সঙ্গে 14 ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে এক্সট্রা 78জিবি 4জি ডেটা দেওয়া হয়। এই প্ল্যানটি মূলত সেইসব ইউজারদের জন্য ভালো যারা একবারে দীর্ঘমেয়াদি প্ল্যান রিচার্জ করা পছন্দ করেন।

নোট: মনে রাখতে হবে উপরোক্ত প্ল্যানগুলি রিচার্জ করলে জিওর পক্ষ থেকে একটি কুপন দেওয়া হবে, যার মাধ্যমে এক বছরের জন্য জিও সিনেমা প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

জিও সিনেমার নতুন প্রিমিয়াম প্ল্যানের ডিটেইলস

  • প্রিমিয়াম প্ল্যান: এই প্ল্যানটির দাম প্রতি মাসে 59 টাকা। কিন্তু কোম্পানির স্পেশাল অফারে এই প্ল্যানে 51% ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে এই প্ল্যানটি কেনার জন্য খরচ হবে মাত্র 29 টাকা।
  • ফ্যামিলি প্ল্যান: এই প্ল্যানটির দাম প্রতি মাসে 149 টাকা। কোম্পানি এই প্ল্যানে 40 শতাংশ ছাড় দিচ্ছে, ফলে এই প্ল্যানটি সাবস্ক্রাইব করার জন্য প্রতি মাসে 89 টাকা দিতে হবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here