Nothing তাদের ইউনিক ডিজাইন সহ CMF Phone 1 স্মার্টফোনের ওপর কাজ করছে। সম্প্রতি এই ফোনের বেশ কিছু লিক প্রকাশ্যে এসেছে। আজ এই ফোনের ছবি এবং স্পেসিফিকেশন ইন্টারনেটে ভাইরাল হয়েছে। CMF Phone 1 স্মার্টফোনের কি পাওয়া যাবে এবং কেমন হবে লুক ও ডিজাইন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সমস্ত লিক সম্পর্কে।
CMF Phone 1 এর দাম
CMF Phone 1 স্মার্টফোনটি মিড বাজেট রেঞ্জে গ্লোবাল মার্কেটে প্রায় 20 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে। লিকের মাধ্যমে এই ফোনের ইউএস দাম $249 ডলার অর্থাৎ প্রায় 20,770 টাকা দাম হবে বলে জানা গেছে। ভারতীয় বাজারে CMF Phone 1 স্মার্টফোনটির 8জিবি RAM + 128জিবি স্টোরেজের দাম 15,999 টাকা রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে।
CMF Phone 1 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: CMF Phone 1 স্মার্টফোনের 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। লিক অনুযায়ী OLED প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট সহ কাজ করবে। ছবি অনুযায়ী এই ফোনে ওয়াটারড্রপ নচ দেওয়া হবে।
- প্রসেসর: Nothing CMF Phone 1 ফোন অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য এই ফোন 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7200 অক্টা-কোর প্রসেসর সহ 2.8GHz ক্লক স্পীডে কাজ করতে পারে।
- স্টোরেজ: CMF Phone 1 স্মার্টফোন দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 8জিবি RAM সহ 128জিবি স্টোরেজ এবং 256জিবি স্টোরেজ দেওয়া হতে পারে। তবে ভার্চুয়াল RAM দেওয়া হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি।
- ক্যামেরা: অনেক দিন বাদে CMF Phone 1 স্মার্টফোনে সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হচ্ছে। CMF Phone 1 ফোনের ব্যাক প্যানেলে একটি ক্যামেরা সেন্সর যা 50 Megapixel হবে বলে জানা গেছে। ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
- ব্যাটারি: লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য Nothing CMF Phone 1 স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে।










