জলের মধ্যেও ক্যাপচার করা যাবে ভিডিও , পড়ে গেলেও ভাঙবে না দুটি ডিসপ্লেযুক্ত এই স্মার্টফোন

Rugged ফোন হল এমন মোবাইল যা মিলিটারি গ্রেড সার্টিফিকেশন যুক্ত হয়ে থাকে। এই ফোনগুলি এতটাই শক্তিশালী যে হয় অনেক উঁচু থেকে পড়ে গেলে বা জলে ডুবে গেলেও সুরক্ষিত থাকে। Rugged স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Blackview আন্তর্জাতিক মার্কেটে তাদের নতুন ডিভাইস Oscal Pilot 2 লঞ্চ করেছে। এই পোস্টে Underwater ক্যামেরা এবং IP Rating যুক্ত এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানানো হল।

Oscal Pilot 2 ফোনের Durability

এই স্মার্টফোনটি IP68 এবং IP69K রেটিং যুক্ত হওয়ায় এটি ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ । কোম্পানির দাবি অনুযায়ী এই ফোনটি 1.5 মিটার গভীর জলে 30 মিনিট থাকলেও নষ্ট হবে না। Blackview Oscal Pilot 2 ফোনটি MIL-SPEC- 810H সার্টিফাইড, যা ফোনটিকে অত্যন্ত শক্তিশালী করে তোলার পাশাপাশি -20 ডিগ্রি ঠান্ডা এবং 60 ডিগ্রি তাপেও সুরক্ষিত রাখে।

Blackview Oscal Pilot 2 ফোনের স্পেসিফিকেশন

Blackview Oscil Pilot 2 স্মার্টফোনটিতে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.5-ইঞ্চি 2.4K FHD+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি 120Hz রিফ্রেশরেটে কাজ করে যা Corning Gorilla Glass দ্বারা প্রোটেকটেড ।এই ফোনের ব্যাক প্যানেলে একটি ছোট গোলাকার 1.3 ইঞ্চি স্ক্রিন দেওয়া হয়েছে যা অনেকটা ঘড়ির ডায়ালের মত।

এই স্মার্টফোনটি Android 14-এ লঞ্চ করা হয়েছে যা কোম্পানির DokeOS 4.0 OS এ রান করে। প্রসেসিং এর জন্য এই ফোনটিতে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Helio G99 অক্টা-কোর প্রসেসর রয়েছে, যা 2.2GHz পর্যন্ত ক্লক স্পিড সাপোর্ট করে।

Oscal Pilot 2 ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এর ব্যাক প্যানেলে Samsung এর 50MP ISOCELL GN5 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে যা 13MP Ultra wide এবং macro লেন্সের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটি 32MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। ফোনের ক্যামেরা জলের ভেতরেও কাজ করে।

শক্তিশালী স্পেসিফিকেশন যুক্ত এই ফোনের ব্যাটারিও শক্তিশালী। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 8,800mAh ব্যাটারি রয়েছে যা 45W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

Blackview Oscal Pilot 2 এর দাম

Blackview Osacle Pilot 2 আন্তর্জাতিক মার্কেটে 8GB RAM + 256GB স্টোরেজ সহ 279.99 ডলারে লঞ্চ করা হয়েছে অর্থাৎ ভারতীয় মূল্য অনুযায়ী ফোনটি 23,199 টাকা দামে লঞ্চ হয়েছে। আন্তর্জাতিক মার্কেটে এই ফোনটি কমলা, কালো এবং সবুজ রঙের কালার অপশনে সেলের জন্য পাওয়া যাবে। তবে Oscal Pilot 2 ফোনটি ভারতীয় মার্কেটে লঞ্চ করা হবে না।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here