গত মাসে বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইটে POCO এর এম সিরিজের M6 5G স্মার্টফোনটি লিস্টেড হয়েছিল। তাই এই ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। এবার গুগল প্লে কনসোল সাইটে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ POCO M6 Plus 5G স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। এই ফোনটি এই মাসেই লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিস্টিং সম্পর্কে।
POCO M6 Plus 5G এর গুগল প্লে কনসোল লিস্টিং
- এই আপকামিং ফোনটি গুগল প্লে কনসোলে 24065PC95I মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই মডেলটির শেষের I অক্ষরটি ভারতীয় ভেরিয়েন্টকে বোঝায়।
- আপকামিং POCO M6 Plus 5G ফোনের মডেল নাম্বারে 2406 থাকার ফলে এই ফোনটি জুন মাসে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
- ডেটাবেস লিস্টিং অনুযায়ী এই ফোনে 440ppi পিক্সেল ডেনসিটি সহ 1080×2460 পিক্সেল রেজোলিউশন ডিসপ্লে এবং পাঞ্চ-হোল ডিজাইন দেওয়া হতে পারে।
- এই আপকামিং ফোনে 8GB RAM মেমরি সহ লঞ্চ করা হতে পারে।
- লিস্টিং অনুযায়ী POCO M6 Plus ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন SM4450 প্রসেসর থাকবে বলে জানা গেছে। এটি Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট হতে পারে।
- এই নতুন ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে।
POCO M6 Plus 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
আপকামিং POCO M6 Plus 5G ফোনটি চীনে লঞ্চ হওয়া রেডমি নোট 13আর ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে। নীচে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
- ডিসপ্লে: রেডমি নোট 13আর স্মার্টফোনে 6.79 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছিল। এই ফোনে এচডি প্লাস রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 550নিটস পীক ব্রাইটনেস রয়েছে।
- প্রসেসর: এই ফোনে এটি Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 613 জিপিইউ রয়েছে।
- স্টোরেজ: রেডমি নোট 13আর স্মার্টফোনে 12জিবি পর্যন্ত RAM এবং 512জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
- ক্যামেরা: Redmi Note 13R ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ক্যামেরা যোগ করা হয়েছিল।
- ব্যাটারি: এই ফোনে 33ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 5030mAh ব্যাটারি দেওয়া হয়েছে।









