ভারতে 20 হাজারের বাজেটে লঞ্চ হতে পারে CMF Phone 1 স্মার্টফোন

Nothing কোম্পানির সাব-ব্র্যান্ড CMF ঘোষণা করেছে যে তারা ভারতে তাদের প্রথম স্মার্টফোন আনতে চলেছে যা CMF ফোন 1 নামে লঞ্চ করা হবে। এই ফোনের টিজার ইমেজ শেয়ার করার সময় কোম্পানি ফোনের লুক সম্পর্কে একাধিক ডিটেইলস জানালেও লঞ্চের তারিখ সম্পর্কে কিছু জানায়নি। সম্প্রতি একটি লিকে রিপোর্টে CMF Phone 1 ফোনের দাম এবং স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে।

CMF Phone 1 ফোনের ডিজাইন

ব্যতিক্রমী ডিজাইনের ফোন তৈরির জন্য Nothing ব্র‍্যান্ডটি বেশ জনপ্রিয়। এবার CMF ও একই রকম কিছু করতে চলেছে। এই মোবাইলটিতে একটি rotating crown থাকবে যার মাধ্যমে ভলিউম কন্ট্রোল করা যাবে। ঘড়ির ডায়ালের মতো এই rotating crown এ অন্য ফিচারও থাকতে পারে।

লিক রিপোর্ট অনুসারে, CMF Phone 1 কালো, নীল, সবুজ এবং কমলা রঙের কালার অপশনে লঞ্চ করা যেতে পারে। Nothing Phone এর মত এতে Glyphs Lite দেওয়া হবে না। বর্তমান সময়ের প্রায় সব ফোনে উপস্থিত পাঞ্চ-হোল স্ক্রিন এই ফোনে থাকবে না বলে অনুমান করা হচ্ছে এবং এটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করবে।

CMF Phone 1 ফোনের দাম (লিক)

  • 6GB RAM + 128GB স্টোরেজ – 19,999 টাকা
  • 6GB RAM + 256GB স্টোরেজ – 21,999 টাকা

লিক রিপোর্ট অনুযায়ী CMF Phone 1 দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এর বেস মডেলটি 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ সাপোর্ট করবে, যা 19,999 টাকা দামে লঞ্চ হবে। বড় ভেরিয়েন্টটি 21,999 টাকা দামে লঞ্চ করা হবে, যেখানে 6GB র‍্যামের সঙ্গে 256GB স্টোরেজ দেওয়া হবে।লিক রিপোর্ট অনুযায়ী কোম্পানি এই ফোনের প্রারম্ভিক সেল চলাকালীন 2,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 2,000 টাকার এক্সচেঞ্জ অফারও দেবে।

CMF Phone 1 ফোনের স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: CMF Phone 1 একটি 6.67-ইঞ্চি FHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা যেতে পারে। এটি একটি ওয়াটারড্রপ নচ স্ক্রিন হতে পারে। লিক রিপোর্ট অনুসারে এই স্ক্রিনটি OLED প্যানেলে নির্মিত হবে যা 120Hz রিফ্রেশরেটে কাজ করবে।
  • প্রসেসর: লিক রিপোর্ট অনুসারে,CMF Phone 1 অ্যান্ড্রয়েড 14 এ লঞ্চ করা হবে যা Nothing OS 2.6 এ রান করবে। প্রসেসিং এর জন্য এই ফোনটিতে MediaTek Dimensity 7300 অক্টা-কোর প্রসেসর থাকবে যা 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত হবে এবং 2.5GHz ক্লক স্পিডে রান করবে।
  • মেমোরি: CMF Phone 1 দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। লিক অনুসারে, এই মোবাইল ফোনটি 6GB র‌্যাম সাপোর্ট করবে যার সাথে 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ পাওয়া যাবে। এই ফোনটি LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ টেকনোলজিতে কাজ করবে।
  • ক্যামেরা: CMF Phone 1 ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা থাকবে। এই মোবাইলের ব্যাক প্যানেলে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য CMF Phone 1 স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি থাকবে। যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here