Realme GT 6 ফোনের টপ ফিচার

গ্লসি ব্যাক প্যানেল

এই ফোনটির ডিজাইন অনেকটা GT 6T ফোনের মতো, তবে এতে ব্যাক প্যানেলে একটি ছোট ক্যামেরা রিং রয়েছে। এই ফোনে ডুয়েল LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এই ফোনে ফ্লসি ফিনিশ সহ গ্লাস ডিজাইন রয়েছে। এই ফোনটির থিকনেস 8.6mm, ওজন 199 গ্রাম ও এতে IP65 রেটিং রয়েছে।

অসাধারণ ডিসপ্লে

Realme GT 6 ফোনে 120Hz রিফ্রেশরেট, 2160Hz PWM ডিমিং ও 6000nits ব্রাইটনেস সহ 6.78-inch FHD+ 8T LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন কর্নিং গোরিলা গ্লাস Victus 2 দিয়ে প্রোটেক্টেড করা হয়েছে।

দুর্দান্ত প্রসেসর

এই ফোনে 3.0GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য Adreno 735 GPU দেওয়া হয়েছে।

রেয়ার ক্যামেরা

Realme GT 6 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50MP Sony LYT808 OIS প্রাইমারি, 50MP Samsung JN5 টেলিফটো লেন্স এবং 50MP Sony IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা

Realme GT 6 স্মার্টফোনে সেলফি, ভিডিও কল ও রীল তৈরির জন্য f/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

বড় ব্যাটারি

Realme GT 6 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাঝারি ধরনের ব্যাবহারে এই ব্যাটারি গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম।

ফাস্ট চার্জিং

এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 120W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

সফটওয়্যার

এই ফোনটি Android 14 এবং realme UI 5.0-তে কাজ করে। এই ফোনে WiFi 6, Bluetooth 5.4 এবং USB Type-C পোর্ট রয়েছে।

দাম

এই ফোনের 8GB+256GB মডেলের দাম 40,999 টাকা, 12GB+256GB মডেলের দাম 42,999 টাকা এবং 16GB+512GB টপ মডেলের দাম 44,999 টাকা। Realme GT 6 ফোনটি Fluid Silver এবং Razor Green কালারে সেল করা হবে।

উপসংহার 

Realme GT 6 ফোনটিকে বাজারে উপস্থিত 40000 টাকার চেয়ে কম দামে OnePlus 12R ও iQOO Neo 9 Pro ফোনগুলির সঙ্গে প্রতিহগিতায় নামতে হবে। তবে ব্যাটারি, ডিসপ্লে এবং প্রসেসরের দৌলতে Realme GT 6 ফোনটি বেশ কিছুটা এগিয়ে রয়েছে।