Motorola Edge 50 Ultra Vs Motorola Edge 50 Pro

ডিসপ্লে

Motorola Edge 50 Ultra ফোনে 6.7-ইঞ্চির 1.5K pOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশরেট, 2500nits ব্রাইটনেস রয়েছে। Motorola Edge 50 Pro ফোনে 6.7-ইঞ্চির 1.5K pOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশরেট ও 2000nits ব্রাইটনেস দেওয়া হয়েছে।

সফটওয়্যার

Motorola Edge 50 Ultra এবং Pro উভয় স্মার্টফোন Android 14 এবং Hello UI সহ পেশ করা হয়েছে।

রেয়ার ক্যামেরা

Motorola Edge 50 Ultra ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সর, 64MP টেলিফটো ও 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। Motorola Edge 50 Pro ফোনে 50MP (OIS)+10MP+13MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা

সেলফি, ভিডিও এবং রীল তৈরির জন্য Motorola Edge 50 Ultra এবং Pro উভয় স্মার্টফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি-চার্জিং

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 50 Ultra এবং Pro দুটি ফোনেই 125W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি রয়েছে।

RAM-স্টোরেজ

Motorola Edge 50 Ultra ফোনে 12GB RAM + 512GB স্টোরেজ দেওয়া হয়েছে। অপরদিকে Motorola Edge 50 Pro ফোনে 8GB/12GB RAM ও 256GB স্টোরেজ রয়েছে।

প্রসেসর

Motorola Edge 50 Ultra ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর রয়েছে। অন্যদিকে Motorola Edge 50 Pro ফোনে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট দেওয়া হয়েছে।

দাম

Motorola Edge 50 Ultra ফোনটির 12GB RAM + 512GB স্টোরেজ সহ একমাত্র মডেলের দাম 54,999 টাকা। Motorola Edge 50 Pro ফোনের 8GB+256GB এবং 12GB+256GB মডেলের দাম যথাক্রমে 31,999 টাকা এবং 35,999 টাকা।

উপসংহার

Motorola Edge 50 Ultra ফোনে বেশি ভালো ক্যামেরা ও প্রসেসর রয়েছে। তবে ডিসপ্লে, ব্যাটারি ও সফটওয়্যার দুটি ফোনে একই রকম। সিরিজের আলট্রা মডেলের দাম প্রো মডেলের থেকে অনেকটাই বেশি।